আমদানি পর্যায়ের আয়কর এখন স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হবে ই-রিটার্নে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ জানুয়ারি ২০২৬, ২২:১০আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ২২:১০

আমদানি পর্যায়ে পরিশোধিত অগ্রিম আয়কর এখন থেকে করদাতার ই-রিটার্নে স্বয়ংক্রিয়ভাবে জমা (ক্রেডিট) হবে। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাদের ই-রিটার্ন সিস্টেমের সঙ্গে কাস্টমস ম্যানেজমেন্ট সফটওয়্যার ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’-এর সফল সংযোগ সম্পন্ন করেছে। রবিবার (১৮ জানুয়ারি) থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর করা হয়েছে। 

এই সমন্বয়ের ফলে আমদানিকারক ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো। আগে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর পরিশোধের পর তা রিটার্নে সমন্বয় করতে করদাতাদের নানা নথিপত্র ও তথ্য ম্যানুয়ালি প্রদান করতে হতো। এখন থেকে করদাতা ই-রিটার্নে ব্যবসা সংক্রান্ত তথ্য এন্ট্রি দেওয়ার সময় প্রতিটি ‘বিল অব এন্ট্রি’র বিপরীতে পরিশোধিত করের তথ্য স্বয়ংক্রিয়ভাবে দেখতে পাবেন। এই অর্থ মোট প্রদেয় কর থেকে স্বয়ংক্রিয়ভাবে বিয়োগ হয়ে চূড়ান্ত প্রদেয় কর নির্ধারিত হবে। 

এনবিআর জানিয়েছে, গত ৪ আগস্ট ২০২৫-এ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করার পর থেকে করদাতাদের মধ্যে অভূতপূর্ব সাড়া মিলেছে। এ পর্যন্ত প্রায় ৪৬ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন এবং প্রায় ৩৩ লাখ করদাতা সফলভাবে অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।  

বিশেষজ্ঞদের মতে, স্বচ্ছতা ও সহজ পদ্ধতির কারণে যাদের জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক নয়, তারাও এখন স্বেচ্ছায় অনলাইনে রিটার্ন দিচ্ছেন। চলতি কর বছরে প্রবাসী বাংলাদেশিদের জন্যও এই সুবিধা উন্মুক্ত করা হয়েছে। এ পর্যন্ত প্রায় চার হাজার প্রবাসী বাংলাদেশি ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন অনলাইনেই জমা দিয়েছেন। 

অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো বাড়তি নথিপত্র আপলোড করার প্রয়োজন নেই। ব্যক্তি করদাতারা যাতে ঘরে বসেই সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন, সেজন্য এনবিআর প্রযুক্তিগত আধুনিকায়ন অব্যাহত রেখেছে। উল্লেখ্য, জরিমানা ছাড়া ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় আগামী ৩১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। এনবিআর সব ব্যক্তি করদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে। 

/জিএম/এসটি/
সম্পর্কিত
বছরে ২ কোটি টাকা পর্যন্ত লেনদেনে নেই টার্নওভার কর
এনবিআরে একসঙ্গে ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি
৯ লাখ টাকার ‘কার পার্টস’ খুলতেই বেরিয়ে এলো কোটি টাকার ৪ বিলাসবহুল গাড়ি!
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ