১৩ বিমা কোম্পানি পাচ্ছে ‘আইডিআরএ ইনস্যুরেন্স এক্সিলেন্স’ পদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৬, ১৯:০৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ২২:৩৫

বিমা খাতে সুশাসন জোরদার, ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা এবং ভালো পারফরম্যান্স করা প্রতিষ্ঠানগুলোর কাজের স্বীকৃতি দিতে ১৩টি বিমা কোম্পানিকে ‘আইডিআরএ ইনস্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ১৯২তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আইডিআরএ জানায়, সার্বিক সুশাসন, আর্থিক শৃঙ্খলা, দাবি নিষ্পত্তি, গ্রাহকসেবা, বিনিয়োগ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক নির্দেশনা প্রতিপালনসহ একাধিক সূচকে মূল্যায়নের ভিত্তিতে লাইফ ও নন-লাইফ—দুই খাত মিলিয়ে মোট ১৩টি কোম্পানিকে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে।

নন-লাইফ বিমা খাতে প্রথম স্থান অর্জন করেছে প্রগতি ইনস্যুরেন্স লিমিটেড। দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বিমা করপোরেশন, তৃতীয় স্থানে রিলায়েন্স ইনস্যুরেন্স পিএলসি এবং চতুর্থ স্থানে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স পিএলসি। পঞ্চম স্থানে যৌথভাবে নির্বাচিত হয়েছে ইস্টল্যান্ড ইনস্যুরেন্স পিএলসি, সেনা ইনস্যুরেন্স পিএলসি ও ইউনাইটেড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

লাইফ বিমা খাতে প্রথম স্থান অর্জন করেছে আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড (মেটলাইফ)। দ্বিতীয় স্থানে প্রগতি লাইফ ইনস্যুরেন্স পিএলসি, তৃতীয় স্থানে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং চতুর্থ স্থানে রয়েছে জীবন বিমা করপোরেশন। পঞ্চম স্থানে যৌথভাবে নির্বাচিত হয়েছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।

আইডিআরএ জানিয়েছে, বিমা খাতে দীর্ঘদিনের আস্থাহীনতা কাটিয়ে তুলতে ভালো কোম্পানিগুলোর স্বীকৃতি দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। শিগগিরই আনুষ্ঠানিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর হাতে অ্যাওয়ার্ড হস্তান্তরের সময়সূচি ঘোষণা করা হবে।

 

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি