আরও কমলো স্বর্ণের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৫৬

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে সর্বোচ্চ ৩০ হাজার ৩৮৫ টাকা। আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সর্বশেষ শুক্রবার (৩০ জানুয়ারি) ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। শনিবার (৩১ জানুয়ারি) তা আরও কমলো।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৬ টাকা।

এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকা; যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। সে হিসাবে দুই দিনের ব্যবধানে ভরিতে স্বর্ণের দাম কমেছে ৩০ হাজার ৩৮৫ টাকা।

ক্যারেটভেদে ভরিপ্রতি স্বর্ণের নতুন দাম– ২২ ক্যারেট: ২ লাখ ৫৫ হাজার ৬১৬ টাকা; ২১ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ১০ টাকা; ১৮ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ৬৫৫ টাকা; সনাতন পদ্ধতি: ১ লাখ ৭১ হাজার ৮৯৫ টাকা।

গ্রাম অনুযায়ী স্বর্ণের দাম– ২২ ক্যারেট: ২১ হাজার ৯১৫ টাকা; ২১ ক্যারেট: ২০ হাজার ৯২০ টাকা; ১৮ ক্যারেট: ১৭ হাজার ৯৩০ টাকা; সনাতন পদ্ধতি: ১৪ হাজার ৭৩৫ টাকা।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণ ও রুপার দাম হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। পাশাপাশি স্বর্ণ ও রুপা বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ক্রেতাদের কাছ থেকে আদায় করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সই করেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

/জিএম/আরকে/
সম্পর্কিত
দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম
পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে এক হাজার ৪৩ ভরি স্বর্ণ, ১২‌ কে‌জি রুপা
চার দিন পর আবারও বাড়লো সোনার দাম, ভরি কত
সর্বশেষ খবর
ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর