গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দিলেন কর্মকর্তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৪

নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরুর খবরে বুধবার (২৫ ফেব্রুয়ারি) অস্থিরতা দেখা দেয় বাংলাদেশ ব্যাংকে। এ পরিস্থিতিতে বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলন শেষে কার্যালয় ত্যাগ করলে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে কর্মকর্তারা কার্যালয় থেকে বের করে দেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সংবাদ সম্মেলন শেষে গভর্নর কার্যালয় ত্যাগ করার খবর ছড়িয়ে পড়লে ব্যাংকের ভেতরে অবস্থানরত বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলের নেতারা ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তারা গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে দ্রুত ভবন ত্যাগ করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপদেষ্টা যখন গাড়িতে ওঠেন, তখন এক ব্যক্তি তার দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। পরে উপস্থিত অন্য কর্মকর্তারা তাকে নিবৃত্ত করেন। এ সময় আক্রমণাত্মক ভঙ্গিতে আঙুল তুলে শাসাতেও দেখা যায় ওই ব্যক্তিকে।

উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্লাহ গত বছরের জানুয়ারিতে এক বছরের চুক্তিতে উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। ব্যাংক খাতে চলমান সংস্কার কার্যক্রম বাস্তবায়নে গভর্নরকে সহায়তা করাই ছিল তার দায়িত্ব।

ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী