১৭ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিকে সম্মাননা দিলো বিজিএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৪

রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে পোশাক খাত থেকে নির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ মোট ১৭ জনকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ আয়োজনে পোশাক শিল্প পরিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পোশাক শিল্প থেকে নির্বাচিত প্রতিনিধিরা যেন জাতীয় সংসদে নিজ নিজ এলাকার উন্নয়ন ও জাতীয় ইস্যুর পাশাপাশি শিল্পখাতের সমস্যা ও সম্ভাবনাগুলোও তুলে ধরেন। তার ভাষ্য, এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন হচ্ছে পোশাক শিল্প। ফলে এ খাতের উন্নয়ন মানেই দেশের অর্থনীতির অগ্রগতি।

তিনি আরও বলেন, পোশাক শিল্পকে ঘিরে বিভিন্ন আনুষঙ্গিক শিল্পও বিকশিত হচ্ছে। তবে দেশের অর্থনীতি যেন শুধু একটি খাতের ওপর নির্ভরশীল না থাকে, সে লক্ষ্যে রফতানি পণ্যে বহুমুখীকরণের (এক্সপোর্ট বাস্কেট ডাইভারসিফিকেশন) ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ বিষয়ে কার্যকর ও গ্রহণযোগ্য নীতি প্রণয়নে নির্বাচিত প্রতিনিধিদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি।

বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা জাতীয় সংসদে শিল্প ও বাণিজ্যবান্ধব নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, “পোশাক খাত দেশের শিল্পের প্রাণ এবং জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদের সহযোগিতা প্রয়োজন।”

সংবর্ধনা পাওয়া মন্ত্রীদের মধ্যে ছিলেন শিল্প, বাণিজ্য ও পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর; বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম; গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

প্রতিমন্ত্রীদের মধ্যে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম; শিল্প, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংসদ সদস্যদের মধ্যে সংবর্ধনা পান জয়নুল আবদিন ফারুক, এরশাদ উল্লাহ, এস এম ফয়সল, মো. খালেদ হোসেন মাহবুব, মো. আবুল কালাম, মো. লুৎফর রহমান, মোহাম্মদ জাকির হোসেন, মো. আব্দুল্লাহ, মো. আবদুল হান্নান ও মো. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে বিজিএমইএ নেতারা আশা প্রকাশ করেন, পোশাক খাতের সঙ্গে সম্পৃক্ত নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদে শিল্পের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন এবং দেশের রফতানি সক্ষমতা আরও জোরদারে সহায়ক নীতি প্রণয়নে উদ্যোগী হবেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি