রোজায় দেশের রিজার্ভে সুবাতাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৬, ২১:০৬আপডেট : ০৩ মার্চ ২০২৬, ২১:০৬

রোজার মাসে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্বস্তির বাতাস দেখা দিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, দেশের মোট গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩২৮ মিলিয়ন বা ৩৫.৩২ বিলিয়ন ডলারে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ এখন ৩০ হাজার ৫৮১ মিলিয়ন বা ৩০.৫৮ বিলিয়ন ডলার। এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৫.৩১ বিলিয়ন এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩০.২৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছিল ২০২১ সালের আগস্টে, যখন রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। তখন আন্তব্যাংক বাজারে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৮৪.২০ টাকা। এরপর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় রিজার্ভ কমে ২৫.৯২ বিলিয়ন ডলার (আইএমএফ পদ্ধতিতে ২০.৪৮ বিলিয়ন ডলার) এ দাঁড়ায় এবং ডলারের বাজার মূল্য ১২০ টাকার বেশি হয়ে যায়।

এরপর অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক বাণিজ্য উদারীকরণ নীতি গ্রহণ, আমদানি বিধিনিষেধ ধীরে ধীরে তুলে নেওয়া এবং প্রবাসী আয়ে উৎসাহ দেওয়ার মাধ্যমে বৈদেশিক রিজার্ভ পুনঃউদ্বার শুরু করে। এই নীতিমালার ধারাবাহিক প্রভাবে দেশে ডলারের আগমন বাড়তে থাকে, ফলে রিজার্ভে বৃদ্ধি লক্ষ্য করা যায়।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
সর্বশেষ খবর
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ