ঈদের আমেজে মতিঝিলে জমেছে ছুটির বাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ মার্চ ২০২৬, ২১:৩৯আপডেট : ১৩ মার্চ ২০২৬, ২১:৩৯

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর মতিঝিল এলাকায় জমে উঠেছে ছুটির বাজার। শুক্রবার (১৩ মার্চ) সেখানে বিপুলসংখ্যক মানুষকে কেনাকাটায় ব্যস্ত থাকতে দেখা গেছে। 

ঈদ উপলক্ষে মতিঝিলের বিভিন্ন অস্থায়ী দোকান ও মার্কেটে পোশাক, জুতা, প্রসাধনীসহ নানা পণ্যের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। ছুটির দিনের সুযোগে পরিবার ও বন্ধুদের সঙ্গে অনেকেই এই বাজারে এসে কেনাকাটা করছেন।

ব্যবসায়ীরা জানান, ঈদের আগের দিনগুলোতে ক্রেতার চাপ সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত বাজারে ভিড় বাড়ে। ক্রেতাদের আকর্ষণ করতে অনেক দোকানেই দেওয়া হচ্ছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার। 

ক্রেতাদের কেউ কিনছেন ঈদের নতুন পোশাক, আবার কেউ উপহার কিংবা প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন। অনেকেই জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং শেষ মুহূর্তের কেনাকাটা সারতেই তারা এ বাজারে এসেছেন। 

ঈদকে ঘিরে রাজধানীর অন্যান্য এলাকার মতো মতিঝিলের ছুটির বাজারেও এখন উৎসবের আমেজ বিরাজ করছে। দোকানিদের ব্যস্ততা এবং ক্রেতাদের ভিড়ে পুরো এলাকা হয়ে উঠেছে প্রাণচঞ্চল ও মুখর। 

/এসএস/এমএএল/
সম্পর্কিত
দ্রব্যমূল্য: কাগজে স্বস্তি, বাজারে অস্বস্তি
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?