চীনের বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করবে রানার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৬, ১৫:১২আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৫:১২

বাংলাদেশে চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির গাড়ি সরবরাহ ও উৎপাদন করবে রানার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসি। এ লক্ষ্যে রানার অটোমোবাইলস বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সরবরাহ ও উৎপাদন চুক্তি করেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া এক ঘোষণায় রানার অটোমোবাইলস জানায়, গত ২০ মার্চ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কোম্পানির বর্তমান ব্যবসায়িক অবস্থা নিয়েও আলোচনা করা হয়।

ঘোষণায় বলা হয়েছে, এ অংশীদারিত্ব দেশের অটোমোবাইল খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন বাড়ানো এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরি করা হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিওয়াইডির খ্যাতি বিবেচনা করে, পরিচালনা পর্ষদ এ কৌশলগত অংশীদারিত্বের ইতিবাচক প্রভাব নিয়ে আশাবাদী।

এ ঘোষণার পর শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, রানার অটোমোবাইলসের শেয়ারদর প্রায় ১০ শতাংশ বেড়ে ৩৭ টাকা ৫০ পয়সা হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৩৪ টাকা ১০ পয়সা।

উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক গাড়ি বিক্রি শুরু করে বিওয়াইডি। সে সময় থেকে কোম্পানিটির পরিবেশক হিসেবে কাজ করছে সিজি–রানার বাংলাদেশ লিমিটেড, যা রানার গ্রুপের একটি প্রতিষ্ঠান।

 

/জিএম/এমএএল
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি