জুনের মধ্যে সব ব্যাংকে ‘বাংলা কিউআর’ চালুর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৬, ১৯:৪১আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮

ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও রাজস্ব বৃদ্ধি করতে চলতি বছরের জুনের মধ্যে দেশের সব ব্যাংককে ‘বাংলা কিউআর’ অ্যাপস চালুর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে ইলেকট্রনিক মিডিয়ার বিজনেস এডিটরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনার কথা জানান।

গভর্নর বলেন, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে অতীতে রাজনৈতিক প্রভাব বড় বাধা হিসেবে কাজ করেছে। ভবিষ্যতে ব্যাংকিং খাতে কোনও ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোকে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই করতে হবে। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘বাংলা কিউআর’ হলো দেশের জাতীয় কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা, যা কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত। এ ব্যবস্থায় স্মার্টফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করে ব্যাংকের অ্যাপের মাধ্যমে সহজেই ডিজিটাল পেমেন্ট করা যাবে। এতে নগদ অর্থ বা কার্ড স্পর্শ করার প্রয়োজন হয় না, ফলে এটি স্পর্শবিহীন নিরাপদ লেনদেন পদ্ধতি হিসেবে বিবেচিত।

ক্ষুদ্র, মাঝারি ও বড় উদ্যোক্তা, রেস্টুরেন্ট, মুদির দোকানসহ সব ধরনের খুচরা বিক্রেতা এই ব্যবস্থার মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারবেন। একইভাবে নিম্ন, মধ্য ও উচ্চ আয়ের সব শ্রেণির গ্রাহক সহজে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।

যেসব ব্যাংক তাদের মোবাইল অ্যাপে ‘বাংলা কিউআর’ সংযোজন করেছে এবং ভিসা কর্তৃক স্বীকৃত হয়েছে, সেসব ব্যাংকের ভিসা কার্ড ব্যবহার করে গ্রাহকরা কিউআর স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন।

বাংলা কিউআর ব্যবহারের জন্য উদ্যোক্তা বা দোকানদারদের কোনও অতিরিক্ত মেশিন বা যন্ত্রপাতির প্রয়োজন হবে না। পেমেন্ট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে দোকানদারের মোবাইলে এসএমএসের মাধ্যমে নিশ্চিতকরণ বার্তা পৌঁছে যাবে।

এছাড়া মার্চেন্ট অ্যাপের মাধ্যমে দোকান মালিকরা দৈনিক লেনদেনের হিসাব দেখতে পারবেন। একই অ্যাপে ডিজিটাল হালখাতা, বিভিন্ন সেবা বিক্রয় এবং সরবরাহকারী বা পাইকারদের পেমেন্টসহ আরও নানা সুবিধা পাওয়া যাবে।

/জিএম/এম/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী