কাপড়ের আড়ালে অ্যালকোহল আমদানি হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ এপ্রিল ২০২৬, ২১:০০আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ২১:০০

কাপড় বা পোশাক আমদানির ঘোষণা দিয়ে কন্টেইনারে অ্যালকোহল আনার ঘটনা ধরা পড়ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, এ ধরনের অনিয়ম বন্ধ না হলে রাজস্ব আদায়ে বড় ধরনের ক্ষতি হবে এবং ব্যবসা-বাণিজ্যে শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়বে।

বুধবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে তারকা হোটেল, বার ও রেস্তোরাঁ মালিকদের সংগঠনের সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘‘বিমানবন্দর ও সমুদ্রবন্দরে বড় বড় কন্টেইনারে অনিয়ম ধরা পড়ছে। আমদানিকারকেরা অনেক সময় কাগজপত্রে কাপড় বা পোশাক আমদানির ঘোষণা দিলেও কন্টেইনার খুলে দেখা যাচ্ছে, ভেতরে অ্যালকোহল রয়েছে। এতে বোঝা যায়, সরকারি নথিতে অ্যালকোহল আমদানির তথ্য না থাকলেও বাজারে এর ব্যবহার হচ্ছে।’’

তিনি বলেন, “আমাদের রেকর্ডে কোনও ইমপোর্ট নেই, কিন্তু বাজারে কনজাম্পশন রয়েছে। আবার কাগজে কাপড় লেখা থাকলেও কন্টেইনার খুলে পুরো অ্যালকোহল পাওয়া যায়। এভাবে তো দেশ চলতে পারে না। এই অনিয়ম বন্ধে সবাইকে দায়িত্বশীল হতে হবে।”

অ্যালকোহল উৎপাদন ও পরিবেশনকারী প্রতিষ্ঠানগুলোর করহার তুলনামূলক কম বলেও উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ‘‘যেহেতু অ্যালকোহল স্বাস্থ্য ও সামাজিকভাবে ক্ষতিকর পণ্যের মধ্যে পড়ে, তাই এ খাতে করহার বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’’

অপরদিকে বৈঠকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি খালেদ উর রহমান বলেন, তাদের সংগঠনের সদস্য সংখ্যা ৫৪টি এবং এসব প্রতিষ্ঠানে তিন থেকে পাঁচ তারকা মানের হোটেল রয়েছে। এসব হোটেল শতভাগ নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করে এবং ভ্যাট কর্তৃপক্ষের তদারকি এখানে সবচেয়ে বেশি থাকে।

তিনি বলেন, “আমাদের সব কার্যক্রমই উন্মুক্ত। আমরা সবসময়ই ওপেন বুকের মতো কাজ করি।”

সভায় মদ ও বিয়ার আমদানিতে শুল্ক যৌক্তিকীকরণের প্রস্তাব দেন হোটেল ও বার মালিকরা। একইসঙ্গে টেলিকম খাত ও সিগারেটের মতো খাতে করপোরেট করহার বাড়ানোর কথাও উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি