ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৬, ১৭:০৮ আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৭:০৮

দ্বিপাক্ষিক বাণিজ্য সংলাপ জোরদারের অংশ হিসেবে শিগগিরই ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)-এর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে সংসদীয় কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, যা গণতন্ত্র চর্চার একটি ইতিবাচক দৃষ্টান্ত। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ উভয় দেশের জন্য কল্যাণকর হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি বাংলাদেশের নতুন আমদানি নীতি আদেশ সম্পর্কেও জানতে আগ্রহ প্রকাশ করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন আমদানি নীতি আদেশ প্রণয়নে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে। খুব শিগগিরই ‘আমদানি নীতি আদেশ ২০২৬’-এর খসড়া ব্যবসায়ী মহলের মতামতের জন্য পাঠানো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও নীতিগত সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আবদুর রহিম খান ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
ফলের আমদানি বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
এশীয় গাড়ি নির্মাতাদের দাপটে নিজেদের বাজারে পিছিয়ে পড়ছে মার্কিন কোম্পানিগুলো
অ্যানথ্রপিক কেন হিন্দু সন্ন্যাসীকে ডেকেছিল, কী হয়েছিল আলোচনা
সর্বশেষ খবর
সরকারের এই আদেশ মানি না: জামায়াত নেতা আখতারুজ্জামান
সরকারের এই আদেশ মানি না: জামায়াত নেতা আখতারুজ্জামান
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে আসকের শোক
সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে আসকের শোক
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার