কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৬, ১৭:৫১আপডেট : ১৩ মে ২০২৬, ১৮:৪৬

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটে দাম গত বছরের তুলনায় দুই টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে সরকার।

বুধবার (১৩ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি সংক্রান্ত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

এদিকে, খাসির লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ছাগলের চামড়ার এ মূল্য সারা দেশে একই থাকবে।

চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, “এবার সরকার ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনামূল্যে বিতরণ করবে। এসব লবণ ব্যবসায়ী, মসজিদ ও মাদ্রাসাগুলোতে সরবরাহ করা হবে, যাতে কোরবানির পর দ্রুত চামড়া সংরক্ষণ করা যায়।”

চামড়া সংরক্ষণে দক্ষতা বাড়াতে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, “কোরবানির পর যাতে কোনও চামড়া নষ্ট না হয়, সে লক্ষ্যেই সরকার সমন্বিতভাবে কাজ করছে।”

/জিএম/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
৩৫৫ দিনের কাজ হবে ১৪ দিনে, ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করছে সরকার
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
বিমানবন্দরের বাইরে আধুনিক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
জাতিসংঘের বিশেষ পরামর্শমূলক মর্যাদা পেলো বাংলাদেশের এইচএসএফ
জাতিসংঘের বিশেষ পরামর্শমূলক মর্যাদা পেলো বাংলাদেশের এইচএসএফ
ক্রিকেটার নাঈমকে মারধরের প্রমাণ মিলেছে, ৩ পুলিশের বিরুদ্ধে শাস্তির সুপারিশ
ক্রিকেটার নাঈমকে মারধরের প্রমাণ মিলেছে, ৩ পুলিশের বিরুদ্ধে শাস্তির সুপারিশ
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ