গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিতে ২৫-২৬ মে ব্যাংকে সীমিত লেনদেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ মে ২০২৬, ১৭:০৯আপডেট : ১৮ মে ২০২৬, ১৭:০৯

ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন ও বোনাস পরিশোধ সহজ করতে ২৫ ও ২৬ মে নির্দিষ্ট ব্যাংক শাখায় সীমিত পরিসরে লেনদেন চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।  

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ওই দুই দিন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার এলাকার তৈরি পোশাক সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন করা যাবে। ব্যাংক খোলা থাকবে বেলা ৩টা পর্যন্ত।  

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদের ছুটিকালীন সময়ে গার্মেন্টস খাতের আর্থিক কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং শ্রমিকদের সময়মতো বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।  

এছাড়া নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) নিয়মিতভাবে ব্যাংক খোলা থাকবে। এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে ঈদের ছুটির কারণে।  

কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে ঈদের আগে তৈরি পোশাক শিল্পে আর্থিক লেনদেন কিছুটা স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে ব্যাংক, কীভাবে পাবেন
তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেবে ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল