ছুটির প্রথম দিনেই ফাঁকা রাজধানীর শপিংমলগুলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ মে ২০২৬, ১৯:৫৮আপডেট : ২৫ মে ২০২৬, ১৯:৫৮

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি শুরু হয়েছে। ধর্মীয় এই উৎসবকে ঘিরে গ্রামে ফিরছে রাজধানীবাসী। এমন পরিস্থিতিতে রাজধানীর মার্কেটগুলোতে ক্রেতাদের উপস্থিতি একবারেই কম দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের মতে, দীর্ঘ ছুটি ঘিরে অনেকেই আগেভাগেই ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাওয়ায় শেষ সময়ের কেনাকাটার চাপ কমেছে।

সোমবার (২৫ মে) রাজধানীর মৌচাক মার্কেট, ফরচুন শপিং মল, ইস্টার্ন প্লাজা, নিউ মার্কেট ও বেইলি রোড ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, মার্কেটগুলো একেবারে ফাঁকা না হলেও আগের ঈদগুলোর মতো উপচে পড়া ভিড় নেই। দোকানগুলোতে মাঝেমধ্যে ক্রেতা আসছেন। কেউ পোশাক দেখছেন, কেউ শেষ মুহূর্তের কেনাকাটা সারছেন। ব্যবসায়ীরা বলছেন, গত ঈদের তুলনায় এবার বেচাকেনা কিছুটা ধীর।

মৌচাক মার্কেটের হীরা কসমেটিকসের স্বত্বাধিকারী নজরুল আলম বলেন, “কোরবানির ঈদে সাধারণত কেনাকাটা কিছুটা কম হয়। এবার দীর্ঘ ছুটির কারণে অনেকেই আগে থেকেই কেনাকাটা শেষ করেছেন। তাই এখন ক্রেতা উপস্থিতি আগের তুলনায় কম।”

ফরচুন শপিং মলে শিশুদের পোশাক কিনতে আসা শারমিন আহমেদ বলেন, “কিছু কেনাকাটা বাকি ছিল। আজ রাতেই বাড়ি যাবো, তাই সময় পেয়ে শেষ মুহূর্তে মার্কেটে এলাম।”

মৌচাক মার্কেটের রকমারি শাড়ি হাউজের ম্যানেজার সোহেল হাসান বলেন, “কোরবানির ঈদে মানুষ পশু কেনার দিকেই বেশি বাজেট রাখে। তাই পোশাকের বাজার তুলনামূলক ধীর থাকে। তবে, শেষ সময়ে বিক্রি কিছুটা বাড়তে পারে।”

এদিকে, দুপুরের ভারী বৃষ্টিতে নিউ মার্কেট এলাকায় পানি জমে সৃষ্টি হয় ভোগান্তি। পানি মাড়িয়ে মার্কেটে প্রবেশ করতে দেখা যায় অনেক ক্রেতাকে। এতে কেনাকাটায় কিছুটা অসুবিধার কথাও জানান তারা।

ইস্টার্ন প্লাজা ও বেইলি রোডের দোকানগুলোতেও তুলনামূলক কম ভিড় দেখা গেছে। ব্যবসায়ীদের আশা, ঈদের আগে শেষ দু-এক দিনে ক্রেতা কিছুটা বাড়তে পারে।

/বিআই/এবিএম/
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই