স্টিল শিল্পে কর-শুল্ক চাপ, উৎপাদন ব্যয় বাড়ার শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ জুন ২০২৬, ১৮:১৩আপডেট : ১৭ জুন ২০২৬, ১৮:১৩

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট, শুল্ক ও কর বৃদ্ধির ফলে দেশের স্টিল শিল্পে বড় ধরনের ব্যয়চাপ তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ)।

সংগঠনটির দাবি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নতুন কর-শুল্ক কাঠামোর কারণে প্রতি টন স্টিল উৎপাদনে অতিরিক্ত ১১ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ব্যয় বাড়তে পারে।

বুধবার (১৭ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএসএমএর সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বাজেটে কিছু ব্যবসাবান্ধব উদ্যোগ থাকলেও স্টিল শিল্পের ওপর নতুন কর ও ভ্যাটের চাপ এই খাতের টিকে থাকাকে কঠিন করে তুলতে পারে।

তিনি বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি, বন্দর ও পরিবহন ব্যয় বাড়া এবং কাঁচামাল ও উৎপাদন উপকরণের ওপর অতিরিক্ত কর-শুল্ক আরোপের ফলে উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। একই সঙ্গে বাজারে চাহিদা কম থাকায় পরোক্ষ ব্যয় আরও বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে বিএসএমএ নেতারা বলেন, বর্তমান পরিস্থিতিতে স্টিল শিল্পের ওপর আরোপিত অতিরিক্ত ভ্যাট, শুল্ক ও কর প্রত্যাহার করা জরুরি। একই সঙ্গে শিল্প খাতকে স্থিতিশীল রাখতে কর কাঠামো পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সংগঠনটি স্টিল খাতের জন্য পাঁচ দফা দাবি উপস্থাপন করে নীতি সহায়তার আহ্বান জানায়।

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আমরা আক্রান্ত হয়েছি, ট্রাম্প বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন: কার্নি
‘চুপ থাকতে টাকা-চাকরি দিতে চেয়েছিলেন’, গাজী নজরুলের বিরুদ্ধে গাড়িচালকের অভিযোগ
সর্বশেষ খবর
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ