টানা দরপতনের পর আবারও বাড়লো সোনার দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৬, ১২:২৬আপডেট : ২২ জুন ২০২৬, ১৩:২৩

টানা দুই দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে খাঁটি বা তেজাবি সোনার দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। ফলে প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

সোমবার (২২ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্যবৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।

এর আগে গত ২০ জুন সোনার দাম কমিয়েছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। একইসঙ্গে ২১ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।

বাজারসংশ্লিষ্টরা জানান, ঈদুল আজহার পর দেশের সোনার বাজারে দামের ওঠানামা বেশ বেড়েছে। ঈদের পর টানা চারবার দাম কমানোর পর তিন দফা বাড়ানো হয়। পরে আবার দুই দফা কমানো হলেও সর্বশেষ সিদ্ধান্তে ফের ঊর্ধ্বমুখী হয়েছে মূল্য।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নতুন দাম কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে। নতুন মূল্যতালিকায় ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।

এদিকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোনার ওপর ভ্যাট কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। আগে প্রতি ভরি সোনার ওপর ৫ শতাংশ হারে ভ্যাট আরোপিত হলেও নতুন বাজেটে তা পরিবর্তন করে নির্দিষ্ট হারে ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ অলংকার খাতে ব্যবসায়িক স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি ভোক্তাদের জন্য মূল্য কিছুটা সহনীয় করতে সহায়ক হতে পারে।

অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট বা ভালো মানের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা রয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৭৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪০ বার দাম বাড়ানো হয়েছে, ৩৮ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম হ্রাস করা হয়। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্থিরতা, ডলারের বিনিময় হার এবং স্থানীয় চাহিদা-যোগানের পরিস্থিতির কারণে আগামী দিনগুলোতেও সোনার বাজারে মূল্য ওঠানামা অব্যাহত থাকতে পারে।

/জিএম/আরকে/
সম্পর্কিত
টানা দুই দফা কমলো স্বর্ণের দাম
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত
ডলারের দাপটে টানা তৃতীয় সপ্তাহের মতো কমলো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
ঝিনাইদহে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির মৃত্যুদণ্ড
ঝিনাইদহে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির মৃত্যুদণ্ড
বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার
বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার
চলতি বিশ্বকাপে আত্মঘাতী গোলের বন্যা, বেশি লাভবান যুক্তরাষ্ট্র
চলতি বিশ্বকাপে আত্মঘাতী গোলের বন্যা, বেশি লাভবান যুক্তরাষ্ট্র
২০ লাখ টাকার জিরা লুটের ঘটনায় জাসাস নেতা গ্রেফতার
২০ লাখ টাকার জিরা লুটের ঘটনায় জাসাস নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি