বিদেশি বিনিয়োগ ও উদ্ভাবনী আর্থিক উদ্যোগে সহায়তার আশ্বাস গভর্নরের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জুলাই ২০২৬, ১৮:০৩আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৮:০৩

দেশের আর্থিক খাতে নিরাপদ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক ইতিবাচক ও সহায়ক ভূমিকা পালন করে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে প্রযোজ্য আইন, বিধিবিধান ও নিয়ন্ত্রক কাঠামোর আওতায় বিদেশি বিনিয়োগ এবং উদ্ভাবনভিত্তিক আর্থিক উদ্যোগগুলোকে সময়োপযোগী ও কার্যকর সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।  

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে গভর্নর এসব কথা বলেন।  

সভায় মিৎসুই অ্যান্ড কোম্পানির ঢাকা ও টোকিও কার্যালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন। এসময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।  

বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের সাম্প্রতিক নীতিগত অগ্রগতি, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ, বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা প্রত্যাবাসন প্রক্রিয়া, ডিজিটাল ব্যাংকিং, আধুনিক পেমেন্ট অবকাঠামো এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। 

গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, “মিৎসুই অ্যান্ড কোম্পানির যেকোনও গঠনমূলক উদ্যোগ প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”  

সভায় উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করা এবং সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে ভবিষ্যতেও ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে ব্যাংক, কীভাবে পাবেন
তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেবে ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
হরমুজে ইরানের বিরুদ্ধে সেনা পাঠানোর পথে দক্ষিণ কোরিয়া
হরমুজে ইরানের বিরুদ্ধে সেনা পাঠানোর পথে দক্ষিণ কোরিয়া
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, ১৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, ১৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী