মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৬, ১৯:৫৮ আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৯:৫৮

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদাভাবে কোনও আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। তবে চলমান ব্যাংকভিত্তিক তদন্তে কোনও ব্যক্তি বা সংশ্লিষ্ট পক্ষের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

তিনি বলেন, ‘‘সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। তাই তাঁকে কেন্দ্র করে আলাদাভাবে কোনও অনুসন্ধান বা তদন্ত পরিচালনা করবে না বাংলাদেশ ব্যাংক। তবে আর্থিক খাতের সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন ব্যাংকে যে তদন্ত চলছে, সেখানে কারও সম্পৃক্ততা বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’’

বাংলাদেশ ব্যাংকের তদন্ত পদ্ধতি ব্যাখ্যা করে আরিফ হোসেন খান বলেন, ‘‘কেন্দ্রীয় ব্যাংক সরাসরি ব্যক্তিকে নয়, বরং বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্যক্রম পরিদর্শন ও তদারকি করে। পরিদর্শনের সময় কোনও অনিয়ম ধরা পড়লে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। কোনও ব্যক্তির অনিয়মের অভিযোগ উঠলে, সেই অনিয়মে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের কোনও ভূমিকা বা দায় রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হয়।’’

তিনি আরও বলেন, ‘‘ব্যাংকগুলোতে নিয়মিত অভ্যন্তরীণ অডিট হয়, বাংলাদেশ ব্যাংকও পরিদর্শন করে এবং বাহ্যিক নিরীক্ষাও পরিচালিত হয়। তাই কোনও ব্যক্তি বিশেষকে লক্ষ্য করে বা বিশেষ অগ্রাধিকার দিয়ে তদন্ত পরিচালনার সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংক সবক্ষেত্রেই একই নীতি ও আইনি কাঠামোর ভিত্তিতে কাজ করে।’’

মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, দেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিষ্ঠানভিত্তিক তদারকি ও তদন্ত অব্যাহত থাকবে। এসব তদন্তে যাদের বিরুদ্ধে অনিয়ম বা আর্থিক অপরাধের প্রমাণ মিলবে, তাদের ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
আসাদুজ্জামান নূর ও জ্যাকবের দুর্নীতির মামলায় প্রতিবেদন জমার দিন পেছালো 
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর