আবারও বাড়লো স্বর্ণের দাম, এখন ভরি কত?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৬, ১০:৪৯আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১১:০৮

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকায়।

স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের গহনার দাম প্রতি গ্রাম ২০ হাজার ৩০০ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়ায় ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের গহনার দাম প্রতি গ্রাম ১৯ হাজার ৩৯০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম প্রতি গ্রাম ১৬ হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ১৩ হাজার ৬০০ টাকা।

রুপার গহনাতেও নতুন দাম

স্বর্ণের পাশাপাশি রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা রুপার গহনার দাম প্রতি গ্রাম ৪৩৫ টাকা, ২১ ক্যারেটের ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেটের ৩৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ২৭০ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী এর সঙ্গে মজুরি প্রযোজ্য হবে। তবে বিজ্ঞপ্তিতে নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

বাজুস আরও জানিয়েছে, নির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো গহনা বদল বা কেনাবেচার ক্ষেত্রে সংগঠনটির আগের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দামের ওঠানামার কারণে দেশের বাজারেও একাধিকবার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর ফলে স্বর্ণের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাওয়ার বিষয়টি নিয়ে বাজারে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে বিয়ে, সামাজিক অনুষ্ঠান কিংবা সঞ্চয়ের উদ্দেশ্যে যারা সোনা কিনছেন, তাদের জন্য প্রতিবার দাম বাড়ার সঙ্গে ক্রয়ব্যয় আরও বেড়ে যাচ্ছে।

/জিএম/আরকে/
সম্পর্কিত
ফের বাড়লো স্বর্ণের দাম
কাল কমলেও আজ বাড়লো স্বর্ণের দাম
এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে দুপুরে ইসিতে যাবে বিএনপি 
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে দুপুরে ইসিতে যাবে বিএনপি 
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
হাতিয়ায় নৌযোগাযোগ বন্ধ, ঘাটে আটকা পড়েছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন
হাতিয়ায় নৌযোগাযোগ বন্ধ, ঘাটে আটকা পড়েছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন
হুতি মুখপাত্রের এক্স অ্যাকাউন্ট স্থগিত
হুতি মুখপাত্রের এক্স অ্যাকাউন্ট স্থগিত
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
সারা রাত মায়ের লাশ নিয়ে ঘরে অপেক্ষা, হচ্ছে না কবরের জায়গা
সারা রাত মায়ের লাশ নিয়ে ঘরে অপেক্ষা, হচ্ছে না কবরের জায়গা