আইডিআরএর সদস্য হলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ইডি সিরাজুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ আগস্ট ২০২৬, ০৪:১৩ আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৪:১৩

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক (ইডি) সিরাজুল ইসলাম। তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার (১৬ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫(২) অনুযায়ী সিরাজুল ইসলামকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছর মেয়াদে আইডিআরএর সদস্য (প্রশাসন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের পর তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা অধিশাখার উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।

সিরাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বে থাকার পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন।

কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্ব পালনের সময় ব্যাংকিং খাতের প্রশাসন, নীতি বাস্তবায়ন ও আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন সিরাজুল ইসলাম। নতুন দায়িত্বে সেই অভিজ্ঞতা দেশের বিমা খাতের প্রশাসনিক ও নিয়ন্ত্রক কার্যক্রমে কাজে লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আইডিআরএর সদস্য (প্রশাসন) হিসেবে তার দায়িত্বের মধ্যে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও সমন্বয়, জনবল ব্যবস্থাপনা এবং কর্তৃপক্ষের অভ্যন্তরীণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের অভিজ্ঞ একজন কর্মকর্তার এ পদে নিয়োগ বিমা খাতের প্রশাসনিক সক্ষমতা আরও বাড়াতে সহায়ক হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

 

/জিএম/এফআর/
সম্পর্কিত
তৃতীয় দফায় ৭৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকা পরিশোধ হবে: আইডিআরএ
নীতি সুদহার ৯.৫০ শতাংশই, ত্রৈমাসিক মুদ্রানীতি ঘোষণা
খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা
সর্বশেষ খবর
রাত ১১টার মধ্যে মদের দোকান বন্ধের নির্দেশনা চেয়ে রিট
রাত ১১টার মধ্যে মদের দোকান বন্ধের নির্দেশনা চেয়ে রিট
সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে
নিউ গিনি প্রপার্টিজে হামলা সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে
জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো
জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো
গুপ্ত দলটি জনগণের বিরুদ্ধে আর বিএনপি দেশের কল্যাণে কাজ করছে: প্রধানমন্ত্রী
গুপ্ত দলটি জনগণের বিরুদ্ধে আর বিএনপি দেশের কল্যাণে কাজ করছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?