ব্যাংক অ্যাপেই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৫

জরুরি বিল বা বিভিন্ন সেবার ফি পরিশোধের সময় হাতে টাকা না থাকলে এখন ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ঋণ নেওয়া যাবে। ‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামে এ ঋণ সুবিধা চালুর নীতিমালা চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

এ ঋণের জন্য কোনও সুদ দিতে হবে না। তবে ঋণের পরিমাণ ও মেয়াদ অনুযায়ী নির্ধারিত হারে মাশুল দিতে হবে। গ্রাহকের সাময়িক অর্থসংকট মেটানোর পাশাপাশি ডিজিটাল লেনদেন উৎসাহিত করতেই এ ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রবিবার (৬ সেপ্টেম্বর) জারি করা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, বিদ্যুৎ, গ্যাস, পানি বা অন্যান্য সেবার বিল, মোবাইল ফোন রিচার্জ, শিক্ষা ও চিকিৎসা ব্যয়, সঞ্চয়ের কিস্তি, বীমার প্রিমিয়াম, ভ্রমণ ব্যয়, কর এবং সরকারি বিভিন্ন সেবার ফি পরিশোধে এ ঋণ ব্যবহার করা যাবে।

একজন গ্রাহক ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে ঋণের টাকা নগদে তোলা বা ব্যক্তিগত ব্যাংক হিসাব কিংবা ডিজিটাল ওয়ালেটে নেওয়া যাবে না। ব্যাংকিং অ্যাপের মাধ্যমে আবেদন করার পর ঋণের অর্থ সরাসরি সংশ্লিষ্ট সেবাদাতা বা বিল গ্রহণকারী প্রতিষ্ঠানের কাছে পরিশোধ করা হবে।

ঋণের মেয়াদ হবে ৭, ১৫ অথবা সর্বোচ্চ ৩০ দিন। ঋণের পরিমাণ ও মেয়াদ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ মাশুল নির্ধারণ করে দিয়েছে। ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭, ১৫ ও ৩০ দিনের মাশুল যথাক্রমে ৩, ৪ ও ৬ টাকা। আর ৭ হাজার ১ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণে একই মেয়াদে সর্বোচ্চ মাশুল হবে ৩৫, ৭০ ও ১৩০ টাকা।

এ ছাড়া ২৫১ থেকে ৫০০ টাকা ঋণে মাশুল ৫, ৮ ও ১৫ টাকা; ৫০১ থেকে ১ হাজার টাকায় ৭, ১২ ও ২০ টাকা; ১ হাজার ১ থেকে ২ হাজার টাকায় ১০, ২০ ও ৩০ টাকা; ২ হাজার ১ থেকে ৩ হাজার টাকায় ১৫, ৩০ ও ৫০ টাকা; ৩ হাজার ১ থেকে ৫ হাজার টাকায় ২০, ৪০ ও ৭০ টাকা এবং ৫ হাজার ১ থেকে ৭ হাজার টাকায় ২৫, ৫০ ও ৯০ টাকা।

ঋণ নিতে গ্রাহককে ডিজিটাল পদ্ধতিতে সম্মতি দিতে হবে। নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমে পরিচয় যাচাই করা হবে। পাশাপাশি ব্যাংকগুলো নিজেদের নীতিমালা অনুযায়ী গ্রাহকের ঋণ পাওয়ার যোগ্যতা যাচাই করতে পারবে এবং গ্রাহকের ঝুঁকি বিবেচনায় ঋণের সীমা নির্ধারণ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শুরুতে ব্যাংকগুলো ছয় মাস পরীক্ষামূলকভাবে ‘ই-পেমেন্ট ক্রেডিট’ কার্যক্রম পরিচালনা করবে। পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতা পর্যালোচনার পর এ সুবিধা নিয়মিতভাবে চালু করা হবে।

/জিএম/এম/এমওএফ/
সম্পর্কিত
মোস্তাকুর রহমানকে গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ
হিমাগার, ডেইরি ও পোল্ট্রিতে ৬০ হাজার কোটি টাকা ঋণ দেবে ব্যাংক
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
সর্বশেষ খবর
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন