‘দিন যাচ্ছে আর দাম বাড়ছে, হিসাব মেলানোই কষ্ট’: রাজধানীতে সবজির বাজারে হাহাকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ অক্টোবর ২০২৬, ১০:১৭ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৭

শীতের আগমনী বার্তা মিললেও রাজধানীর বাজারে এর কোনও প্রভাব পড়েনি সবজির দামে। অধিকাংশ সবজি ৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে নতুন করে ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়েছে। মাছ-মাংসের দামও রয়েছে চড়া। ফলে বাড়তি বাজার খরচে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা যায়। 

সবজির বাজার

আজকের বাজারে প্রতি কেজি টমেটো ১২০ থেকে ১৩০ টাকা, গাজর ১২০ থেকে ১৩০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা,গোল বেগুন ১২০, শিম ২০০ টাকা, দেশি শসা ৮০-৯০ টাকা, করলা ১০০ টাকা, কাকরোল ৮০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, পটল ৮০ টাকা,  চিচিঙ্গা ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ৯০ টাকা, কচুর লতি ৮০-১০০ টাকা। প্রতি পিছ লাউ ৬০ থেকে ৭০ টাকা করে বিক্রি হচ্ছে। 

শীতের আগমনী উপলক্ষে বাজারের এসেছে জলপাই এতেও স্বস্তি নেই। বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা। কাচা মরিচে ১৪০ থেকে ১৬০ টাকা করে বিক্রি হচ্ছে। 

বাজার করতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীয়ত উল্লাহ বলেন, ‘কী বলবো ভাই, দিন যাচ্ছে আর সব সবজি, মাছ মাংসের দাম বাড়ছে। এখন প্রতি মাসের হিসাব মেলানো কষ্ট হয়ে যাচ্ছে। আগে শুধু টিউশনি করিয়ে সব সামলে নিতাম কিন্তু এখন বাড়ি থেকেও টাকা আনা লাগে। এইভাবে আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে।’  

সবজি বিক্রেতা আকাশ রহমান বলেন, ‘কী বলবো মামা, আমরা তো চাই কম দামে সবকিছু বিক্রি করতে, আমাদেরও তো বাঁচা লাগবে। যেভাবে কিনি সেভাবেই বিক্রি করি। সবকিছুর দাম বাড়তি। সামনে শীত আসছে হয়তো একটু কমতে পারে সবকিছুর দাম।’  

মাছের বাজার (ছবি বাংলা ট্রিবিউন)

মুরগি আগের দামেই, ডিমের দাম ১০ টাকা বাড়তি 

আজকে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা, কক মুরগি ৩১০ থেকে ৩৩০ টাকা, গরুর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ১২৫০ টাকা কেজি। 

প্রতি ডজন মুরগির লাল ডিম ১৬০ টাকা এবং সাদা ডিম ১৫০ টাকা, হাঁসের ডিম ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের দামে বেড়েছে ডজনে ১০ টাকা। প্রতি হালি নিলে গুনতে হচ্ছে ৫৫ টাকা। 

ডিম বিক্রেতা আদনান মিয়া বলেন, ‘আমরা জানি না ডিমের দাম কেন বেশি। বেশি দামে কিনি, বেশি দামেই বিক্রি করি। সবকিছুর দাম বাড়ছে তাই হয়তো ডিমের দাম বাড়ছে।’ 

মুরগির বাজার (ছবি বাংলা ট্রিবিউন)

মাছেও স্বস্তি নেই 

এছাড়া আজকের বাজারে আকার ও ওজন অনুযায়ী, ইলিশ ১২০০-২৭০০ টাকা, রুই মাছ ৪০০- ৬০০ টাকা, কাতল মাছ ৩৫০-৬৫০ টাকা, চিংড়ি মাছ ৮০০-১৮০০টাকা, কাঁচকি মাছ ৫০০ টাকা, কৈ মাছ ২৬০ টাকা, পাবদা মাছ ৪০০-৬০০ টাকা, শিং মাছ ৪০০-১২০০টাকা, টেংরা মাছ ৬০০-৮০০ টাকা, পাঙ্গাস মাছ ২২০ -২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

মাছ কিনতে আসা শেখ রাসেল বলেন, ‘আগে ব্যাগ ভরে মাছ কিনতাম, এখন মাছ কিনতে গেলে হিসেব করে কেনা লাগে। শুধু মাছই নয় সবকিছুর দাম বাড়তি। এখন হিসেব করে বাজার কারতে হায়। কিন্তু আগে কোনও হিসাব ছাড়াই বাজার করতাম।’ 

/এসটি/ 
সম্পর্কিত
যে বাড়ি পরিণত হয়েছিল মৃত্যুপুরিতে, ৮ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রীর রক্ত দিয়ে লেখা হয়েছিল বার্তা
ঝাল খাবার খেলেই নাক দিয়ে পানি পড়ে কেন? শরীরে কী ঘটে
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
সর্বশেষ খবর
তিন দিনের সফরে পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব, আলোচনায় ‘ইরান প্রসঙ্গ’
তিন দিনের সফরে পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব, আলোচনায় ‘ইরান প্রসঙ্গ’
কম্পিউটারের কোন ফাইল কতটা স্টোরেজ দখল করছে, দেখবেন যেভাবে
কম্পিউটারের কোন ফাইল কতটা স্টোরেজ দখল করছে, দেখবেন যেভাবে
উপজেলা আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেফতার
উপজেলা আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেফতার
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ