দেশের ইতিহাসে প্রথম সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৬, ১৮:২৪ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৮:২৪

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় (বাইব্যাক) নিলাম অনুষ্ঠিত হয়েছে। সরকারি ঋণ ব্যবস্থাপনা আরও আধুনিক, কার্যকর ও বাজারভিত্তিক করার লক্ষ্যে অর্থ বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংক এ কার্যক্রম পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান এ তথ্য জানান।

তিনি জানান, সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় বা ‘বাইব্যাক’ একটি আধুনিক ঋণ ব্যবস্থাপনা পদ্ধতি। এর মাধ্যমে সরকার আগে ইস্যু করা ট্রেজারি বন্ড বা অন্যান্য সরকারি সিকিউরিটিজ মেয়াদপূর্তির আগেই বাজার থেকে ফের কিনে নিতে পারে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ঋণ দায় ব্যবস্থাপনা কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ এটি।

এই পদ্ধতি চালুর ফলে সরকারি ঋণের মেয়াদপূর্তিতে একসঙ্গে বিপুল পরিমাণ অর্থ পরিশোধের চাপ কমানো, পুরোনো ঋণ পরিশোধে নতুন ঋণ নেওয়ার ঝুঁকি নিয়ন্ত্রণ এবং ঋণ পরিশোধের সময়সূচি আরও সুষম করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি সরকারি সিকিউরিটিজ বাজারের কার্যকারিতা ও দক্ষতা বাড়বে বলে আশা করছে অর্থ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, সরকারি ঋণের ব্যয় ও ঝুঁকির মধ্যে ভারসাম্য বজায় রাখা, ঋণের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সরকারি সিকিউরিটিজ বাজারের উন্নয়নে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে অর্থ বিভাগ।

প্রথমবারের মতো সরকারি বন্ড পুনঃক্রয় নিলাম আয়োজন এসব উদ্যোগেরই ধারাবাহিকতা।

সরকারের মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতেও এ ধরনের নিলাম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তবে পরবর্তী নিলাম আয়োজনের ক্ষেত্রে বাজার পরিস্থিতি, সরকারের নগদ অর্থের অবস্থান, তারল্য, বিনিয়োগকারীদের চাহিদা এবং সরকারি ঋণের সামগ্রিক কাঠামো বিবেচনায় নেওয়া হবে। এ উদ্যোগের মাধ্যমে সরকারি ঋণ ব্যবস্থাপনায় নতুন একটি প্রক্রিয়ার সূচনা হলো, যা দীর্ঘমেয়াদে ঋণ পরিশোধের চাপ ও ঝুঁকি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ইসলামি ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা 
ন্যাশনাল ব্যাংকের সুখবর, গ্রাহকরা চাহিদামতো টাকা তুলতে পারবেন যেদিন থেকে
পুঁজিবাজারের বিশেষ তহবিল ৩০০ কোটি করার দাবি
সর্বশেষ খবর
তীব্র হচ্ছে সৌদি-হুথি যুদ্ধ, জড়াচ্ছে সিরিয়া-তুরস্ক-পাকিস্তান
তীব্র হচ্ছে সৌদি-হুথি যুদ্ধ, জড়াচ্ছে সিরিয়া-তুরস্ক-পাকিস্তান
প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ
প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ
আবরার হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার আশ্বাস প্রধানমন্ত্রীর
আবরার হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার আশ্বাস প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মিলার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মিলার
সর্বাধিক পঠিত
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি