বাজারে অনিয়ম ঠেকাতে একযোগে ৪৬ জেলায় অভিযান, জরিমানা গুনলো ১২০ ব্যবসাপ্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪

ফল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে তদারকি চালিয়ে দেশের ৪৬ জেলায় ১২০টি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ ৯৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগরসহ এসব জেলায় অধিদফতরের ৬১টি টিম একযোগে পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত মূল্য আদায় প্রতিরোধে এ অভিযান চালানো হয়। এ সময় পণ্যের বিক্রয়মূল্য, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদানসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়। 

ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত ও পণ্যের সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।

ফল ব্যবসায়ীদের ন্যায্য ও যৌক্তিক মূল্যে ফল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। পচা বা নষ্ট ফল ভালো ফলের সঙ্গে মিশিয়ে বিক্রি এবং ফলে ক্ষতিকর রাসায়নিক বা অননুমোদিত পদার্থ ব্যবহার থেকে বিরত থাকতেও বলা হয়। 

ভোক্তাদের পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই ও সঠিক ওজন বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছে অধিদফতর। প্রযোজ্য ক্ষেত্রে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে পণ্য কেনা এবং রশিদ বা ভাউচার সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে। 

কেনাকাটায় অনিয়ম বা প্রতারণার শিকার হলে অধিদফতরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে বলা হয়েছে। বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদফতর। 

/এসটি/ 
সম্পর্কিত
গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে আইনি নোটিশ
নিত্যপণ্যের আমদানি ও খুচরা দামের ব্যবধান নিয়ে যৌথ প্রতিবেদন
‘গরিব মানুষের জন্য ঢাকা শহর দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, দেখার কেউ নেই’
সর্বশেষ খবর
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ৪ খাতে সংস্কারের পরামর্শ বিশ্বব্যাংকের
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ৪ খাতে সংস্কারের পরামর্শ বিশ্বব্যাংকের
ইতালির ইসেও হ্রদের ধারে শান্ত অবকাশ
ইতালির ইসেও হ্রদের ধারে শান্ত অবকাশ
উন্নয়নশীল বিশ্বে কর্মসংস্থান সংকট, চাকরি পাবে না ৮০ কোটি তরুণ: ইউএনডিপি
উন্নয়নশীল বিশ্বে কর্মসংস্থান সংকট, চাকরি পাবে না ৮০ কোটি তরুণ: ইউএনডিপি
সরকারকে তোয়াক্কা করছে না, সুন্দরবনের আর কত ক্ষতি করবে রিসোর্টগুলো?
সরকারকে তোয়াক্কা করছে না, সুন্দরবনের আর কত ক্ষতি করবে রিসোর্টগুলো?
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না