বছরে বিদ্যুতের চাহিদা বাড়ছে ৩ হাজার মেগাওয়াট: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৮, ১৯:১৮আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৯:৩৬

বিদ্যুৎ ক্রয় চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও অন্যান্যরা (ছবি: সংগৃহীত) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘প্রাথমিকভাবে বিদ্যুতের চাহিদা ১ হাজার ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিবেচনা করা হলেও বাস্তবে বছরে প্রায় তিন হাজার মেগাওয়াট করে চাহিদা বাড়ছে। বাড়তি এই চাহিদা পূরণ করতে গিয়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজের গতিও বাড়িয়ে দিতে হচ্ছে।’ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

চাঁদপুরে ২০০ মেগাওয়াট ক্ষমতার তেলভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে যাচ্ছে দেশ এনার্জি চাঁদপুর পাওয়ার কোম্পানি। এই কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে দেশ এনার্জির সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চুক্তিস্বাক্ষর করে। বিদ্যুৎ ক্রয় চুক্তিতে সই করেন পিডিবির সচিব মিনা মাসুদউজ্জামান ও দেশ এনার্জি চাঁদপুর পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, কেন্দ্রটি থেকে সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে ১০ দশমিক ৬৫ সেন্ট, যা দেশীয় মুদ্রায় দাঁড়াবে ৮ দশমিক ৩৭৭২ টাকা। আগামী ৯ মাসের মধ্যে কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হবে। ২০১৮ সালের ৯ মে এই কেন্দ্র থেকে ফার্নেস তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কথা রয়েছে। চুক্তি অনুযায়ী ১৫ বছর এখান থেকে বিদ্যুৎ কিনবে পিডিবি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ভাষ্য, ‘দেশে বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা পূরণে দেশীয় প্রতিষ্ঠানগুলোর আরও অবদান রাখার সুযোগ সৃষ্টি হয়েছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলা করায় সরকারি খাতেরও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া এখন সময়ের ব্যাপার।’

নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রটি উৎপাদনে যাবে বলে আশা প্রকাশ করেন বিদ্যুৎ সচিব। তার কথায়, ‘বিদ্যুৎকেন্দ্র স্থাপনে এক অনন্য উদাহরণ তৈরি করেছে দেশ এনার্জি। বিদ্যুৎ ক্রয় চুক্তির আগেই কেন্দ্রটি স্থাপনের ৫০ শতাংশ কাজ শেষ করে ফেলেছে তারা। যা অন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য একটি উদাহরণ হতে পারে।’

পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালিদ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের জন্য বিদ্যুতের গুরুত্ব অপরিসীম। এই বিদ্যুৎ উৎপাদনে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

/এসএনএস/জেএইচ/
সম্পর্কিত
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম