চট্টগ্রামে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫১



বিআর পাওয়ার জেন লিমিটেড ও চিনের কোম্পানি সিনো হাইড্রো করপোরেশন লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর চট্টগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে মিরসরাইয়ে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে যাচ্ছে বিআর পাওয়ার জেন লিমিটেড। এ জন্য সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যুৎ ভবনে বিআর পাওয়ার জেন লিমিটেড ও চিনের কোম্পানি সিনো হাইড্রো করপোরেশন লিমিটেডের সঙ্গে চুক্তি সই করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ৯৬০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে।
অনুষ্ঠানে বিআর পাওয়ার জেনের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সবুর ও সিনো হাইড্রোর ব্যবস্থাপনা পরিচালক ঝাও কিমিং স্ব-স্ব কোম্পানির পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, পিডিবি চেয়ারম্যান খালেদ মাহমুদ, আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন ছাড়াও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের দুই প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও রুরাল পাওয়ার কোম্পানি (আরপিসিএল)-এর যৌথ মূলধনী কোম্পানি বি আর পাওয়ার জেন গাজীপুরের কড্ডায় একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে। দেশে সরকারি দুই প্রতিষ্ঠানের মধ্যে এভাবে কেন্দ্র নির্মাণের আর নজির নেই।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ‘দেশের নতুন অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করার জন্য প্রস্তুত রয়েছে বিদ্যুৎ বিভাগ। মিরসরাইয়ে নতুন এই কেন্দ্রটি করার জন্যও বেজার অনুমোদনের আগে থেকেই বিদ্যুৎ বিভাগ জমি উন্নয়নের কাজ শুরু করেছিল।’ তিনি বিদ্যুৎকেন্দ্রের জমির সর্বোত্তম ব্যবহার করার আহ্বান জানান।
চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ঠিকাদার হিসেবে সিনো হাইড্রোকে পরিশোধ করা হবে ৮৯০ কোটি টাকা। আর প্রকল্পর অন্যান্য খরচ মিলিয়ে বিদ্যুৎকেন্দ্রের ব্যয় দাঁড়াবে ৯৬০ কোটি টাকা। এ কেন্দ্রটি গ্যাস অথবা ফার্নেস তেলে চালানো হবে। বিআর পাওয়ারজেন আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চীনের এই কোম্পানিকে এই কেন্দ্র স্থাপনের ঠিকাদার হিসেবে নিয়োগ দেয়। মিরসরাইয়ের ১৬ একর জমির ওপর স্থাপন করা হবে। এ কেন্দ্রের জন্য ইঞ্জিন তৈরি করবে জামার্নির মান ডিজেল ও টারবো কোম্পানি। চুক্তি স্বাক্ষরের ১৫ মাসের মধ্যে কেন্দ্রটি স্থাপনের কাজ শেষ করা হবে। অর্থাৎ ২০১৯ সালের মে মাসে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা রয়েছে।
সরকার দেশের শিল্পায়ন বাড়াতে দেশে নতুন করে অর্থনৈতিক অঞ্চল গঠন করছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করার উদ্যোগ হিসেবে নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। নতুন এই কেন্দ্রগুলো অর্থনৈতিক অঞ্চল এলাকায় নির্মাণ করা হচ্ছে। এসব কেন্দ্র অর্থনৈতিক অঞ্চলে ব্যবহার অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করবে।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান