অটো গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে হচ্ছে নীতিমালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৮, ১৮:৩৪আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৯:০৬

গ্যাস ওয়ান কোম্পানির অটো গ্যাসের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও অন্যান্যরা (ছবি: সংগৃহীত) অটো গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন করছে সরকার। শুক্রবার (২ মার্চ) রাজধানীর তেজগাঁওস্থ গ্যাস ওয়ান কোম্পানির অটো গ্যাসের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা জানান। তিনি আশা করেন, তুলনামূলক কম দামের হওয়ায় অটো গ্যাস ব্যবহারে আগ্রহী হবে সাধারণ মানুষ।

প্রতিমন্ত্রী বলেছেন, ‘যানবাহনে মিশ্র জ্বালানি ব্যবহারের সুযোগ থাকলে গ্রাহকরা সাশ্রয়ী মূল্য সম্পর্কে সচেতন হবেন। নিরাপদ ও পরিবেশবান্ধব হওয়ায় অটো গ্যাস দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে পারে।’

অটো গ্যাসের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্ফোরক অধিদফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তার ভাষ্য, ‘পরিবহনে নতুন জ্বালানি হিসেবে অটো গ্যাসকে জনপ্রিয় করতে চায় সরকার। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে সারাদেশে দুই হাজার অটো গ্যাস রিফুয়েলিং স্টেশন করার অনুমতিও দিয়েছে জ্বালানি বিভাগ।’

তবে নতুন এই গ্যাস ব্যবহারের ক্ষেত্রে এখনও দাম নির্ধারণ ও বিপণন ব্যবস্থায় সরকারের কোনও ভূমিকা নেই বলে জানান নসরুল হামিদ। তার ওপর দেশে পরিবহনের জ্বালানি বিক্রির ক্ষেত্রে একক নিয়ন্ত্রণ রয়েছে সরকারের কাছে। প্রতি ইউনিট এলএনজি ও প্রতি লিটার ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রিতে সরকার নির্দিষ্ট হারে কর পেয়ে থাকে। এই কর আদায় করে থাকে দেশের সরকারি প্রতিষ্ঠান।

জানা গেছে, এখন অটো গ্যাসের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে চলে যাবে বিপণন ব্যবস্থা। এক্ষেত্রে কীভাবে কর আদায় হবে তা এখনও স্পষ্ট হয়নি। আবার কীভাবে দাম নির্ধারণ হবে তাও পরিষ্কার করা হয়নি। যদিও এই পরিস্থিতির মধ্যেই দেশে অটো গ্যাসে গাড়ি চলাচল করছে।

শুক্রবারের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিস্ফোরক অধিদফতরের প্রধান তদন্ত কর্মকর্তা শামসুল আলম, ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী ও সাইসাস ওয়ান-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) তমুহিকু কায়ামুতু।

দেশের ওমেরা পেট্রোলিয়াম ও জাপানের সাইসাস ওয়ান-এর যৌথ উদ্যোগে গড়ে তোলা হয়েছে গ্যাস ওয়ান কোম্পানি। প্রতিষ্ঠানটি আরও দুটি স্টেশন থেকে অটো গ্যাস বিপণন শুরু করছে। প্রতি লিটার অটো গ্যাসের দর নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

/এসএনএস/জেএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের