বিদ্যুৎ উৎপাদনে ১০ হাজার মেগাওয়াটের রেকর্ড

সঞ্চিতা সীতু
১৯ মার্চ ২০১৮, ২২:৪৪আপডেট : ২০ মার্চ ২০১৮, ১২:৪৭

পিডিবি আজ দেশে ১০ হাজার ৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। সোমবার সন্ধ্যায় এই বিদ্যুৎ উৎপাদন হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য জানান। এর আগে গত বছর সর্বোচ্চ ৯ হাজার ৭শ’ পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

পিডিবি জানায়, বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গ্যাস সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে তেলচালিত সব কেন্দ্রও চালু রাখা হয়েছে। এতে এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

সাইফুল হাসান চৌধুরী জানান, সোমবার সন্ধ্যায় দেশে যত মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল তত মেগাওয়াটই উৎপাদন হয়েছে। এজন্য কোথাও কোন লোডশেডিং ছিল না। গত কয়েকদিন ধরেই সন্ধ্যায় বিদ্যুৎ উৎপাদন ৯ হাজার ৮শ’ থেকে ৯শ’ মেগাওয়াটের মতো হচ্ছিল। আজ  তা ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে।

পিডিবির ওয়েব পেজে এই বছরের ১৫ মার্চ দেশে দ্বিতীয় সর্বোচ্চ ৯ হাজার ৭১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে উল্লেখ রয়েছে। এছাড়া গত বছরের ১৮ নভেম্বর দেশে ওই বছরের সর্বোচ্চ পরিমাণ ৯ হাজার ১১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর আগের বছর ২০১৬ সালের ৩০ জুন ৭ হাজার ৪৮৫ মেগাওয়াট বিদ্যুৎ সর্বোচ্চ উৎপাদন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সেই হিসাবে দেশের ইতিহাসে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ঘটনা এই প্রথম।

/এসএনএস/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান