জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২০, ১৮:০১আপডেট : ২২ জুলাই ২০২০, ১৮:০১

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নিরাপদ ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মুজিববর্ষ উপলক্ষে নেওয়া কার্যক্রম যথাসময়ে বাস্তবায়ন করে জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বুধবার (২২ জুলাই) ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ‘জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০১৯-২০২০ অর্থবছরে আরএডিপি বাস্তবায়ন ও অগ্রগতি’ শীর্ষক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ভার্চুয়াল এ সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, বিপিসির চেয়ারম্যান সামছুর রহমান, পেট্টোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ ও কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা সংযুক্ত ছিলেন।
সভায় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষাপটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ৮৯ দশমিক ২৩ ভাগ বাস্তবায়ন ভালোর দিকেই কিন্তু আমরা প্রকল্প শতভাগ বাস্তবায়ন হতে বিচ্যুত হতে চাই না। পরিস্থিতি বিবেচনা করে গ্রহণ করা প্রকল্পগুলো শতভাগ বাস্তবায়ন প্রচেষ্টা অব্যাহত রাখেতে হবে। কানেকটিভিটি সৃষ্টিকারী প্রকল্পগুলো বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাইপলাইন নির্মাণ প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন করা গেলে নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত হবে।
সভায় জানানও হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ২০১৯-২০২০ অর্থবছরের আরএডিপি বাস্তবায়ন করেছে ৮৯ দশমিক ২৩ ভাগ। মোট ৩২টি প্রকল্পের মাঝে জিওবি ও বৈদেশিক সহায়তাপৃষ্ট ৮টি প্রকল্পে বরাদ্দ ছিল ২৪১৭ দশমিক ০৭ কোটি টাকা, বাস্তবায়ন ৯৪ দশমিক ২৩ ভাগ, নিজস্ব অর্থায়নে ১৬ প্রকল্পে বরাদ্দ ছিল ৮৯০ দশমিক ১০ কোটি টাকা, বাস্তবায়ন ৭৫ দশমিক ৬৬ ভাগ , গ্যাস উন্নয়ন তহবিলের আওতায় ৮টি প্রকল্পের বরাদ্দ ছিল ২২৭ দশমিক ৭৯ কোটি টাকা বাস্তবায়ন হয়েছে ৮৯ দশমিক ১২ ভাগ।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি