বিদ্যুতে ওয়ান-স্টপ সার্ভিস থাকা উচিৎ: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২১, ১৮:০৩আপডেট : ১৯ জুন ২০২১, ১৮:০৩

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোতে ওয়ান-স্টপ সার্ভিস তথা একই স্থানে সকল সেবার সুবিধা থাকা উচিৎ। বিদ্যুতের সংযোগ, সংযোগোত্তর সেবা, তথ্য সেবা, বিল প্রদান একই স্থানে করা গেলে গ্রাহক হয়রানি কমবে।

শনিবার (১৯ জুন) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর উদ্যোগে আয়োজিত ঢাকার পরীবাগের হাতিরপুল পাওয়ার হাউজ ক্যাম্পাসে ‘ধানমন্ডি টুইন টাওয়ার’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, টিবিইএ কোম্পানি-এর ভাইস প্রেসিডেন্ট জেকি চেন ডং বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, টুইন টাওয়ারে এক দিকে যেমন আধুনিক প্রযুক্তির সন্নিবেশ থাকবে, তেমনি থাকবে বাণিজ্যিক স্পেস। এতে ডিপিডিসির আয় বাড়বে। এই ভবনে ডিজিটাল জাদুঘর থাকবে, যা নতুন প্রজন্মকে বাংলাদেশের বিদ্যুৎ ও বিদ্যুতায়নের রূপান্তর বিষয়ে জানাবে। দ্রুত এ প্রকল্পের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, চীনের সহযোগিতায় ডিপিডিসি এলাকায় গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘এক্সপানসন অ্যান্ড স্ট্রেনদেনিং অফ পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আন্ডার ডিপিডিসি এরিয়া’ প্রকল্পটি নেওয়া হয়েছে।

এ প্রকল্পের ইপিসি কন্ট্রাকটর হলো চীনের টিবিইএ কোম্পানি লিমিটেড। প্রকল্পে যেসব থাকছে- ১৪টি ১৩২/৩৩ কেভি সাবস্টেশন, ২৬টি ৩৩/১১ কেভি সাবস্টেশন, স্কেডা অটোমেশন সিস্টেম, আধুনিক ম্যাকানাইজড ওয়ারহাউজ, ভূগর্ভস্থ তার ১৩২ কেভি ৬৫৩ কিলমিটার ও ৩৩ কেভি ৭০০ কিলোমিটার, বিতরণ লাইন, ১১ কেভি ৫৬৭ কিলোমিটার ভূগর্ভস্থ, ১১ কেভি ২৫১৫ কিলোমিটার ওভারহেড, ০.৪ কেভি ২০০০ কিলোমিটার ওভারহেড, ধানমন্ডিতে ১০৫ কিলোমিটার ওভারহেড তার ভূগর্ভস্থ করা এবং আধুনিক সাবস্টেশন-কাম-অফিস বা বাণিজ্যিক বা আবাসিক সুউচ্চ ভবন নির্মাণ।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ধানমন্ডি টুইন টাওয়ারটি ৭ দশমিক ৩২ একর জায়গার ওপর নির্মাণ করা হচ্ছে। এর ৫০ ভাগ ভূমিই থাকছে উন্মুক্ত।

প্রযুক্তিগত বিষয়াদি ও অফিসিয়াল স্পেস ছাড়াও তিন তলাবিশিষ্ট বেজমেন্টের উপর ভবনটির আরও ১৫ তলা থাকবে। বাণিজ্যিক স্পেস, ডিজিটাল মিউজিয়াম, ব্যাংকোয়েট হল, সিনেপ্লেক্স, ক্যাফে ও ফুডকোর্ট থাকবে।

 

 

 

/এসএনএস/এফএ/আপ-এনএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী