বিবিয়ানা আকস্মিক বন্ধ, কারণ অনুসন্ধানে শেভরন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২২, ১৬:২৭আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৭:৩৭

বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে আকস্মিক কূপ বন্ধ হওয়ার কারণ অনুসন্ধানে নেমেছে শেভরন। দেশের সব চেয়ে উৎপাদনশীল গ্যাসক্ষেত্র বিবিয়ানায় একসঙ্গে ছয়টি কূপ বন্ধ হয়ে যায়। বিষয়টিকে ‘বিরল ঘটনা’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিবিয়ানা গ্যাসক্ষেত্র আংশিক বন্ধ থাকায় আজও গ্যাস নেই রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকায়।  রমজানের দ্বিতীয় দিনটিও চরম ভোগান্তির মাঝে পার করছেন রাজধানীবাসী।

এদিকে বিবিয়ানার দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের ঘটনা বিরল। সোমবার শেভরনের পক্ষ থেকে বলা হয়েছে, কূপ বন্ধ হয়ে যাওয়ার সঠিক কারণ তারা বুঝতে পারছেন না। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

শেভরন জানিয়েছে,  ‘শেভরন বাংলাদেশ’ বিবিয়ানা গ্যাসক্ষেত্রটি পূর্ণ ক্ষমতায় ফিরিয়ে আনতে  কাজ করে যাচ্ছে। এজন্য ইতোমধ্যে পেট্রোবাংলার সঙ্গে আলোচনা করে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি কূপ উৎপাদনে এসেছে। আজকের মধ্যে আরও তিনটি উৎপাদনে আসবে বলে আশা করছে শেভরন।

এর আগে রবিবার (৩ এপ্রির) পেট্রোবাংলা সূত্র জানিয়েছিল— বিবিয়ানার ছয়টি কূপ থেকে রবিবার রাতে গ্যাস উত্তোলনের সময় বালি উঠতে শুরু করে। এ কারণে বন্ধ করে দিতে হয় উৎপাদন। এতে রাতে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট দেখা দেয়।

আবাসিক এলাকায় সাধারণত প্রায় ২৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এখন সরবরাহ হচ্ছে প্রায় ১৯০০ মিলিয়ন ঘনফুট।

শেভরনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হঠাৎ করে গ্যাসের সঙ্গে বালি বা ডাস্ট ওঠার বিষয়টি এখনও আমরা বুঝতে পারছি না। এজন্য আমাদের টিম কাজ করছে। শিগগিরই সঠিক কারণ বের করতে পারবো বলে আশা করছি।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়ে যা বলছে পেট্রোবাংলা
গ্যাস সংকটের ওপর বিলের খড়গ, সমাধান চান গ্রাহকরা
‘লাইনে গ্যাস নেই, পাম্প বন্ধ’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ আগস্ট, ২০২৬)
মস্কোর রেস্তোরাঁয় ‘আত্মঘাতী’ বোমা বিস্ফোরণ: নিহত অন্তত ৩, আহত ২১ 
মস্কোর রেস্তোরাঁয় ‘আত্মঘাতী’ বোমা বিস্ফোরণ: নিহত অন্তত ৩, আহত ২১ 
সেউতা সংকট: জরুরি বৈঠক ডাকলো ইইউ, স্পেনের বিরুদ্ধে ২২ দেশের চিঠি  
সেউতা সংকট: জরুরি বৈঠক ডাকলো ইইউ, স্পেনের বিরুদ্ধে ২২ দেশের চিঠি  
২৪-এর ৬ আগস্ট ভাঙচুর করে কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই আসামি গ্রেফতার
২৪-এর ৬ আগস্ট ভাঙচুর করে কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা