কাল ঢাকার যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২২, ১৭:৫৯আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৭:৫৯

পাইপলাইন মেরামতের জন্য কাল সোমবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

রবিবার (১৭ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ডেমরা সিজিএস, নন্দীপাড়া টিভিএস এবং তেজগাঁও টিভিএস’র পাইপলাইনে জরুরি মেরামত কাজ করা হবে। এজন্য সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

প্রসঙ্গত, রমজানের প্রথম দিন থেকে টানা প্রায় চার দিন গ্যাস সংকটের মুখোমুখি হয়েছিল রাজধানীবাসী। প্রথম দুদিন সংকট বেশি হলেও পরে তা কমে আসে।

বিবিয়ানা গ্যাসক্ষেত্রের একটি কূপে গ্যাস উত্তোলনের সময় বালি উঠতে শুরু করায় ছয়টি কূপ বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট দেখা দেয়।

/এসএনএস/এফএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের সন্ধান মে‌লে‌নি
সর্বশেষ খবর
​সারা দেশে আজ থেকে কলেরার টিকা ক্যাম্পেইন শুরু
​সারা দেশে আজ থেকে কলেরার টিকা ক্যাম্পেইন শুরু
কলকাতায় নিহতদের লাশের জন্য বেনাপোলে স্বজনদের অপেক্ষা
কলকাতায় নিহতদের লাশের জন্য বেনাপোলে স্বজনদের অপেক্ষা
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে
জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী