সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২২, ২২:৪৬আপডেট : ২৩ আগস্ট ২০২২, ২২:৪৬

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। আমন মৌসুমে সেচের জন্য রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হবে।

প্রতিমন্ত্রী মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে অনলাইনে ‘সেচ কার্যক্রমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ’ সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন এলাকায় অতিরিক্ত লোডশেডিং হচ্ছে, যা কাম্য নয়। বিদ্যুতের চাহিদা ও সরবরাহের সঙ্গে সমন্বয় রেখে সুষম বণ্টন নীতি অবলম্বন করতে হবে। সেচ কার্যক্রম কোনও অবস্থাতেই ব্যাহত করা যাবে না।

বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়, তদারকি ও পরিবীক্ষণ কার্যক্রম জোরদার করতে হবে।

আমন মৌসুমে সাধারণত পর্যাপ্ত বৃষ্টি হয়। এ বছর তা না হওয়ায় কৃষিতে উৎপাদন অব্যাহত রাখতে সেচযন্ত্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন।

বিদ্যুৎ বিভাগের ৬টি বিতরণ সংস্থা ও কোম্পানির আওতায় বিদ্যমান সেচ সংযোগ রয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৩১টি। সবকটি সংযুক্ত থাকলে ২,২২৮ দশমিক ৫০২ মেগাওয়াট বিদ্যুৎ লাগবে।

এদিকে আমন মৌসুম প্রায় শেষের দিকে। সকল বিতরণ সংস্থা/কোম্পানিতে নিয়ন্ত্রণ কক্ষ খোলা এবং কক্ষে ব্যবহৃত ফোন ও মোবাইল ফোন নম্বর ওয়েবসাইটে প্রকাশসহ সংশ্লিষ্টদেরকে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

ভার্চুয়াল সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, আরইবির চেয়ারম্যান মোহাং সেলিম উদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনসহ অন্যান্য দফতর প্রধানরা।

/এসএনএস/এফএ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী