কুতুবদিয়া থেকে সৌরবিদ্যুৎ আনছে পিডিবি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৩

কুতুবদিয়ায় অবস্থিত সোলার মিনিগ্রিড বিদ্যুৎকেন্দ্র থেকে ১০০ কিলোওয়াট বিদ্যুৎ কিনবে পিডিবি।  এজন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেডের মধ্যে একটি ক্রয় চুক্তি সই হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিদ্যুৎভবনের মুক্তি হলে এই চুক্তি সই হয়।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান এবং বিদ্যুৎ বিভাগের ঊধ্বর্তন কর্মকর্তারাসহ সংস্থার আওতাধীন বিভিন্ন সংস্থা বা কোম্পানি, ইডকল, সোলার গ্রিড অ্যাসোসিয়েশন ও বিভিন্ন সোলার বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রধানরা ও ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের মিনি গ্রিডগুলা থেকে বিদ্যুৎ কেনার যে নির্দেশনা দিয়েছিল বিদ্যুৎ বিভাগ, তার আলোকে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ কেনা হবে। এর আগে দুর্গম এলাকার চরগুলোতে মিনি গ্রিড স্থাপন করে বিদ্যুৎ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এসব চর এবং দুর্গম এলাকাগুলোতে গ্রিডের বিদ্যুৎ পৌঁছালে বিনিয়োগকারীরা বিপাকে পড়েন। পরে সরকারের নির্দেশনায় এসব গ্রিড থেকে বিদ্যুৎ কেনার উদ্যোগ নেয় পিডিবি। বলা হচ্ছে, পর্যায়ক্রমে দেশের অন্য মিনি গ্রিড থেকেও বিদ্যুৎ কেনা হবে।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী