গ্রিডের ত্রুটি খুঁজতে পিজিসিবির তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২২, ২২:২৪আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ২২:২৪

গ্রিডের ত্রুটির কারণে দেশের একটি বড় অংশে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর থেকে বিদ্যুৎ ছিল না। এ ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) একটি তদন্ত কমিটি করেছে।

এ বিষয়ে পিজিসিবির মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা খান জানান, পিজিসিবির নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডই) মো. ইয়াকুব ইলাহীকে প্রধান করে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে আজ বিকেলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দুটি তদন্ত কমিটি করার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, এই ঘটনা তদন্তে বিদ্যুৎ বিভাগের একটি এবং তৃতীয় পক্ষের একটি কমিটি বিভ্রাটের কারণ খুঁজে বের করতে কাজ করবে। তিনি বলেন, পিজিসিবি এবং বিদ্যুৎ বিভাগ পৃথকভাবে তদন্ত কমিটি গঠন করবে। বিদ্যুৎ বিভাগ, সঞ্চালন, উৎপাদন এবং বিতরণ কোম্পানির প্রতিনিধিরাও তদন্ত কমিটিতে থাকবেন।

এর আগে মঙ্গলবার বেলা ২টা ৪ মিনিটে গ্রিডে বিপর্যয় ঘটলে পূর্বাঞ্চলীয় গ্রিডের সঙ্গে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ বন্ধ হয়ে যায়। এতে দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে এখন পর্যন্ত গ্রিডে বিপর্যয়ের কারণ জানা যায়নি।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী