তিন উপকেন্দ্র বন্ধ, বিদ্যুৎ নেই ঢাকার অনেক এলাকায়

সঞ্চিতা সীতু
২৫ অক্টোবর ২০২২, ০০:২০আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৫:৫৫

ঝড়ো হাওয়ায় গাছ পড়ে ছিঁড়েছে বিদ্যুতের তার, ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রান্সফরমার। একইসঙ্গে তিন উপকেন্দ্র বন্ধ হয়ে যাওয়া রাজধানীর বহু এলাকা এখন বিদ্যুৎবিহীন। যাদের আছে তারাও ঘন ঘন লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ করছেন। এদিকে দুই বিতরণ কোম্পানি জানায়, মেরামতের কাজ চলছে। ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে সময় বেশি লাগতে পারে।

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সোমবার ঢাকায় দিনভর ঝড়ো হাওয়া বৃষ্টি। সকালের দিকে বৃষ্টি কম হলেও দুপুরের পর বাড়তে থাকে। সন্ধ্যার পর ঝড়ো হাওয়া আর ভারী বৃষ্টিতে ডুবে যায় রাজধানীর বহু সড়ক।

ঢাকার দুই বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেসকো সূত্র জানায়, সন্ধ্যার পর ঝড়ো হাওয়ায় শহরের বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়, ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু। এদিকে উলন, মানিকনগরসহ ডিপিডিসির বেশ কিছু এলাকায় উপকেন্দ্রও বন্ধ হয়ে যায়। এতে করে রাজধানীর রামপুরা, বনশ্রী, দক্ষিণ বনশ্রী, মোহম্মদপুর, উলন, উত্তরা, মিরপুর, গুলশানসহ অনেক এলাকার বেশকিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

উত্তরার বাসিন্দা রোখসানা জানান, আজ সন্ধ্যার পর থেকে বার বার বিদ্যুৎ যাচ্ছে। টানা বিদ্যুৎ পাইনি একবারও। মোহাম্মদপুরের বাসিন্দা শাহনাজ বেগম জানান, প্রায় ৫ ঘণ্টা হয়েছে এলাকায় বিদ্যুৎ নেই। কন্ট্রোল রুমে ফোন দিয়েও কাউকে পাননি তিনি। বনশ্রী থেকে জাহিদুর রহমান জানান, দুই ঘণ্টা হলো বিদ্যুৎ নেই। কখন আসবে কেউ বলতে পারছে না। এদিকে শান্তিনগর, উত্তরার দিকে ট্রান্সফরমার ব্লাস্টের আওয়াজ পেয়েছেন অনেক গ্রাহক।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ঝড়ো হাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তারের। বহু এলাকায় গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। এদিকে বেশ কিছু ট্রান্সফরমার নষ্ট হয়েছে। এছাড়া পিজিসিবির অধীন  উলন, মানিকনগর এবং শ্যামপুর উপকেন্দ্র বন্ধ হয়ে গেছে। এখন আমরা মেরামতের কাজ করছি। ঝড়ের কারণে কাজের গতি কম। আমরা চেষ্টা করছি দ্রুত করতে।

এ বিষয়ে জানতে চাইলে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী বলেন, আমাদের উত্তরা, মিরপুর এবং গুলশানের বেশ কিছু  এলাকায় গাছ পড়ে তারের ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি ট্রান্সফরমার জ্বলে গেছে। মেরামতের কাজে শুরু করেছি আমরা। একে একে বিভিন্ন এলাকায় ফিরতে শুরু করেছে বিদ্যুৎ। 

/এমআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান