শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ চান ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২২, ১৬:৫৮আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৬:৫৮

শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ চান ব্যবসায়ীরা। প্রয়োজনে আন্তর্জাতিক বাজারের সমান দাম দিতেও তাদের আপত্তি নেই।

বুধবার (২৬ অক্টোবর) বাংলাদেশ রফতানি উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা’র কার্যালয়ে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের বিষয়ে অনুষ্ঠিত সভায় তারা এই দাবি জানান। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান,  বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ, এফবিসিসিআই’র সভাপতি জসিম উদ্দিনসহ আরও অনেক ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।

সালমান এফ রহমান বলেন, ‘এটি একটি বৈশ্বিক সংকট। এই সংকটে সারা পৃথিবী সমস্যায় রয়েছে। এককভাবে আমাদের কিছু করার নেই। এরপরও আমরা চেষ্টা করছি, যাতে দ্রুত পরিস্থিতি ঠিক করা যায়।’

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘গত বছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যে পরিমাণ গ্যাস শিল্প কারখানায় দেওয়া হয়েছিল, এবারও ঠিক সেই পরিমাণই গ্যাস দেওয়া হচ্ছে। কিন্তু শিল্পের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উৎপাদনও বেড়ে গেছে। এতে চাহিদা বাড়ায় জ্বালানি সংকট দেখা দিয়েছে।’  

তিনি বলেন, ‘আমাদের দেশে শিল্প কারখানার জন্য গ্যাস ও বিদ্যুতের পৃথক কোনও বিতরণ বা সঞ্চালন লাইন নেই। এ কারণে শিল্পের জন্য আলাদা দাম নির্ধারণ করলেও আলাদা সঞ্চালন এবং বিতরণ লাইনে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয়।’ 

ব্যবসায়ী নেতারা বলেন, জ্বালানি সংকটে আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানিয়ে তারা বলেন, প্রয়োজনে  আন্তর্জাতিক বাজারের দামের সমান দামে হলেও আমরা জ্বালানি কিনতে প্রস্তুত রয়েছি। আমাদের দাম নয়, নিরবচ্ছিন্ন জ্বালানি এখন বেশি প্রয়োজন।

সভায় টেক্সটাইল মিলে নিরবচ্ছিন্ন ১২ ঘণ্টা, পেপার মিলে ২৪ ঘণ্টা, তৈরি পোশাক কারখানায় ১২ ঘণ্টা নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি জানানো হয়।

/এসএনএস/ এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান