দুই-একদিনের মধ্যেই আসছে আদানির বিদ্যুৎ

সঞ্চিতা সীতু
০৯ মার্চ ২০২৩, ১৯:০৪আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৯:৩৫

ভারতের বিদ্যুৎ কেন্দ্র আদানি থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

এখন বাংলাদেশ প্রান্ত সুইচ অন করলেই আদানির বিদ্যুৎ বাংলাদেশের সঞ্চালন শুরু করা যাবে। আজ (বৃহস্পতিবার) অথবা দুই একদিনের মধ্যেই এই বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। তবে নির্দিষ্ট সময় কেউ নিশ্চিত করতে পারেনি।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র বলছে, আদানির বিদ্যুৎ সঞ্চালন করার জন্য ভারত এবং বাংলাদেশ প্রান্তে যে গ্রিড লাইন রয়েছে তার মধ্যে বাংলাদেশ অংশের কাজ শেষ করেছে পিজিসিবি। পিজিসিবি জানায়, পিডিবিকে আনুষ্ঠানিকভাবে লাইনটি বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তত রাখতে বলা রয়েছে। সঞ্চালন লাইন প্রস্তুত থাকার বিষয়টি অনানুষ্ঠানিকভাবে আদানিকেও জানানো হয়েছে।

পিজিসিবির তথ্য কর্মকর্তা এবিএম বদরুদ্দোজা সুমন বলেন, ‘আমরা আমাদের সিস্টেম রেডি করে ইতোমধ্যে বলে দিয়েছি। এর পরের কাজ পিডিবি এবং আদানি করবে। আমাদের হাতে আর কিছু নেই।’

জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক আদানি পাওয়ার বাংলাদেশের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কমিশনিং শুরু করেছি। কমিশনিং এর সময় সাধারণত ২০০-২৫০ মেগাওয়াট লাইনে দেওয়া হয়ে থাকে। কিন্তু এটি আনুষ্ঠানিক নয়। আমরা প্রস্তুত। দুই একদিনের মধ্যে বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ শুরু করা যাবে বলে আশা করছি।’

বিদ্যুৎ সরবরাহ শুরু হলে ৭৪৬ মেগাওয়াট করে বিদ্যুৎ বাংলাদেশের সঞ্চালন লাইনে দেওয়া যাবেও বলে জানান তিনি।

প্রসঙ্গত, বিদ্যুৎ ক্রয় চুক্তির অধীনে কয়লা আমদানির মূল্য কমাতে আলোচনার জন্য আদানি পাওয়ার লিমিটেডকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এই চিঠির পরিপ্রেক্ষিতে গত মাসে আদানির একটি দল ঢাকায় এসে একদিনের আলোচনা শেষ করে ভারতে ফিরে যান। তবে দামের বিষয়টি সে সভায় চূড়ান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সুত্রগুলো জানায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালের জুনে প্রথম বাংলাদেশ সফর করেন। তখন ভারতের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সাড়ে ৪ বিলিয়ন ডলারের চুক্তি সই হয়। সেই চুক্তির ধারাবাহিকতায় আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম