অডিট আপত্তি নিষ্পত্তিতে বিকল্প পথ বের করেছে জ্বালানি বিভাগ

সঞ্চিতা সীতু
১৯ জুন ২০২৩, ১১:৩৪আপডেট : ১৯ জুন ২০২৩, ১৭:১১

খরচের হিসাবে গোঁজামিল দিলেই আপত্তি তোলেন নিরীক্ষকরা। সরকারের সব খরচই নিরীক্ষা করতে হয়। বছরের পর বছর এসব আপত্তি নিয়ে নিরীক্ষক বা অডিটরদের সঙ্গে বিরোধ ছিল জ্বালানি বিভাগের। অনেক সময় বড় বড় প্রকল্পের অর্থ ব্যয়ে আপত্তি বছরের পর বছর ধরে ঝুলছিল। এক্ষেত্রে দুই পক্ষই নিজেদের সঠিক বলে দাবি করতো। অর্থাৎ প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্টতার মনে করতেন, তাদের খরচের হিসাব ঠিক আছে। অন্যদিকে অডিটররা মনে করতেন, তাদের আপত্তি তোলার যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে।

জ্বালানি বিভাগ বলছে, অডিট আপত্তি নিষ্পত্তির জন্য দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় সভার আয়োজন করতে হবে। সরাসরি অডিটরদের সঙ্গে বসে আলোচনা করে বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। এই প্রক্রিয়াতে সুফল পাওয়াও যাচ্ছে বলে মনে করছে জ্বালানি বিভাগ।
 
জ্বালানি সচিব ড. খায়রুজ্জামান মজুমদার সম্প্রতি জ্বালানি বিভাগের এক বৈঠকে বলেন, ‘দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় আলোচনার পরিমাণ বাড়াতে হবে। প্রতি মাসে কয়টি দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় সভা করা হচ্ছে ও কয়টি নিষ্পত্তির সুপারিশ করা হয়েছে, তার তথ্য সুনির্দিষ্ট ছকে প্রতি মাসে জ্বালানি বিভাগকে জানাতে হবে।’

জ্বালানি বিভাগ সূত্র জানায়, গত এপ্রিল থেকে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় বেশ কয়েকটি সভা হয়েছে। এগুলোতে অডিট আপত্তি নিষ্পত্তির তথ্য উপস্থাপন করা হয়। অডিট আপত্তি নিষ্পত্তির তথ্য পর্যালোচনায় দেখা যায় যে, এপ্রিল মাসে অডিট আপত্তি নিষ্পত্তির সংখ্যা ১৪টি এবং উত্থাপিত আপত্তির সংখ্যা তিনটি।

অডিট অফিসের প্রতিনিধি না পাওয়ায় গত মে মাসে কোনও দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় আয়োজন করা সম্ভব হয়নি। অডিট আপত্তি নিষ্পত্তির জ্বালানি বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুবুর রহমান (বর্তমানে জনপ্রশাসন সচিব) সভাপতিত্বে গত গত বছর ৪ সেপ্টেম্বর একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার ফলে অডিট আপত্তি নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জ্বালানি সচিব খায়রুজ্জমান মজুমদার বলেন, আগের সভার সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে কিনা, বিষয়টি আগামী সমন্বয় সভায় পর্যালোচনা করা প্রয়োজন। জ্বালানি বিভাগের অধীন পেট্রোবাংলা বিপিসি ছাড়াও বিভিন্ন গেল গ্যাস উত্তোলন এবং বিতরণ প্রতিষ্ঠান রয়েছে। এখন বছরে অন্তত ১০ বিলিয়ন ডলারের জ্বালানি ক্রয়, বিতরণ এবং প্রকল্প বাস্তবায়ন করা হয়। ফলে অডিট আপত্তি ওঠাটা অস্বাভাবিক নয়। আবার সব আপত্তিই যে বাস্তব সম্মত হবে এমনটিও সঠিক নয়।

/ইউএস/
সম্পর্কিত
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
ভোলার গ্যাস কতদূর
ছুটির মুখেই ধাক্কা: যুক্তরাষ্ট্রে রেকর্ড চড়া জ্বালানির দাম
সর্বশেষ খবর
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা