নির্বাহী আদেশে গ্যাসের বিতরণ মার্জিন বৃদ্ধি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৩, ২০:২৭আপডেট : ২০ জুলাই ২০২৩, ২০:২৭

গ্যাস উত্তোলন, সঞ্চালন এবং বিতরণ কোম্পানির বিতরণ মার্জিন বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় সরকার নির্বাহী আদেশে এই মার্জিন বৃদ্ধি করে। যা জুলাই মাস থেকেই কার্যকর হবে। তবে এতে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়বে না।

এদিন সন্ধ্যায় জ্বালানি এবং খনিজসম্পদ বিভাগের জারি করা আদেশে বলা হয়, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি (বিজিএফসিএল) এবং সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির নতুন মার্জিন হবে প্রতি ঘনমিটারে এক টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সগ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর মার্জিন হবে ৪ টাকা। এদিকে গ্যাস সঞ্চালন কোম্পানির (জিটিসিএল) মার্জিন হবে ১ দশমিক ০২ টাকা।

ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির ডিস্ট্রিবিউশন মার্জিনও বৃদ্ধি করা হয়েছে। এরমধ্যে তিতাস গ্যাস বিতরণ কোম্পানির ঘনমিটার প্রতি ডিস্ট্রিবিউশন চার্জ ১৩ পয়সা থেকে বাড়িয়ে ৩০ পয়সা, বাখরাবাদে ১৯ পয়সা থেকে বাড়িয়ে ৩০ পয়সা, কর্ণফুলী ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৩৭ পয়সা, পশ্চিমাঞ্চল গ্যাস বিতরণ কোম্পানিতে ১৬ পয়সা থেকে বাড়িয়ে ২৬ পয়সা, সুন্দরবন গ্যাস বিতরণ কোম্পানিতে ১৫ পয়সা থেকে বাড়িয়ে ২৪ পয়সা এবং জালালাবাদ গ্যাস বিতরণ কোম্পানিতে ১১ পয়সা থেকে বাড়িয়ে ১৮ পয়সা করা হয়েছে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান