রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রিঅ্যাক্টরের অতিরিক্ত তাপ ও আর্দ্রতা অপসারণে যন্ত্র স্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৩, ১৯:২৭আপডেট : ০১ আগস্ট ২০২৩, ২০:০৭

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর বিল্ডিংয়ের ডিজাইন পজিশনে স্থাপিত হলো ভেন্টিলেশন স্ট্যাক। এর মূল কাজ হলো, রিঅ্যাক্টর কমপার্টমেন্ট থেকে অতিরিক্ত তাপ ও আর্দ্রতা অপসারণ। জটিল এই কাজটি করতে সময় লেগেছে আট ঘণ্টা, এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ক্রেন। ভেন্টিলেশন স্ট্যাকের দৈর্ঘ্য ৬৭ মিটার এবং ওজন ১০০ টন।

আজ মঙ্গলবার (১ আগস্ট) রসাটমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা প্রণয়ন ও বাস্তবায়ন করছে রাশিয়ান প্রতিষ্ঠান রসাটম। এই কেন্দ্রের প্রকল্প পরিচালক আলেক্সি দেইরি জানান, ইউনিট-১-এ বর্তমানে বড়মাপের বেশ কিছু ইকুইপমেন্ট স্থাপনের কাজ চলছে। চলতি আগস্ট মাসে রিঅ্যাক্টর বিল্ডিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা স্বয়ংক্রিয় তাপ অপসারণ ব্যবস্থার বিভিন্ন এলিমেন্ট স্থাপন করা হবে।

কেন্দ্রটিতে তৃতীয় প্রজন্মের ভিভিইআর ১২০০ রিঅ্যাক্টরভিত্তিক দুটি ইউনিট স্থাপন করা হবে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। রিঅ্যাক্টরের আয়ুষ্কাল ৬০ বছর। তবে তা আরও ২০ বছর বাড়ানোর সুযোগ থাকবে। প্রথম ইউনিটটি ২০২৩ সালের শেষ দিকে এবং দ্বিতীয়টি ২০২৪ সালে উৎপাদনে যাবে। আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে রাশিয়া থেকে প্রথম ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি বাংলাদেশে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

/এসএনএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের