তেল-এলএনজি আমদানি করতে আইটিএফসির সঙ্গে ঋণচুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৭

দেশের জ্বালানি ও গ্যাস নিরাপত্তা নিশ্চিতে তেল ও এলএনজি আমদানিতে এবার ২ দশমিক ১ বিলিয়ন ডলার ঋণ দেবে ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ বিষয়ে একটি ঋণচুক্তি সই হয়। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইটিএফসির পক্ষে সিওও এম নাজিম নুরদালি এবং বাংলাদেশের পক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আলম চুক্তিতে সই করেন।

তাৎক্ষণিকভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বাংলাদেশের জন্য বিষয়টি মাইলফলক। আমরা অনেকদিন ধরেই ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সহযোগিতা নিচ্ছি। এতোদিন তাদের সহায়তা শুধু তেল কেনার জন্য ব্যবহৃত হতো। এবার ৫০০ মিলিয়ন ডলার এলএনজি, বাকি অর্থ তেল কেনার জন্য ব্যবহৃত হবে। এই চুক্তির মাধ্যমে জ্বালানি খাতের সংকট অনেকটা দূর হয়ে যাবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘২ দশমিক ১ বিলিয়ন ডলারের মধ্যে ১ দশমিক ৬ বিলিয়ন দেবে বাংলাদেশ ব্যাংক। অবশিষ্ট অর্থ দেবে আইডিবি।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে জ্বালানি তেল এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি অর্থায়নের জন্য এ চুক্তি হয়।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান