জামালপুরে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্লান্টের চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৪, ১৭:০১আপডেট : ১৩ জুন ২০২৪, ১৭:০১

জামালপুর জেলায় ‘মাদারগঞ্জ ১০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট’ বাস্তবায়নের জন্য সিআরইসি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (সিআইআরই) চায়না-এর সঙ্গে চুক্তি সই করেছে বি-আর পাওয়ারজেন কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (১৩ জুন) বিদ্যুৎ ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চুক্তিতে সই করেন বি-আর পাওয়ারজেন-এর পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দূর্জোটি প্রসাদ সেন ও আইআরইসি’র পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ঝিউসেন ওয়াং। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান।

জামালপুরে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্লান্টের চুক্তি সই অনুষ্ঠানে হাবিবুর রহমান বলেছেন, বাংলাদেশ হাজারো বাধা-বিপত্তি সত্ত্বেও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কাজ করছে। ৪০ ভাগ বিদ্যুৎ পরিষ্কার (ক্লিন) জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আশা করা যাচ্ছে, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি হতে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এ সময় তিনি সময়মতো প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।

সিআইআরই, চায়না এবং বি-আর পাওয়ারজেন লিমিটেডের মধ্যকার জয়েন্ট ভেঞ্চার কোম্পানির শেয়ার সিআইআরই’র ৭০ ভাগ ও বি-আর পাওয়ারজেন-এর ৩০ ভাগ। ডিসেম্বর ২০২৫-এর মধ্যে বাণিজ্যিকভাবে উৎপাদনে আসবে এই কোম্পানিটি। প্রকল্পে পুনর্বাসন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ, মার্কেট, পুকুর, কবরস্থানসহ ২৪১টি পরিবারকে পুনর্বাসন করার পরিকল্পনা রয়েছে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের আওতাধীন দফতর বা সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি