আমদানিনির্ভর জ্বালানিভিত্তিক প্রকল্পের পরিবর্তে নবায়নযোগ্য প্রকল্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৪, ২১:৪২আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ২১:৪২

এখন থেকে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেওয়া হবে, আমদানিনির্ভর জ্বালানিভিত্তিক প্রকল্পের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রকল্প গ্রহণ করা হবে।  শনিবার (২৪ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ কথা বলেন।

তিনি বলেন, বেসরকারি খাতকে উৎসাহিত করা হবে, তবে বেসরকারি খাতকে এখন থেকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় অবস্থিত ৩৫ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন করেন।

প্লান্ট পরিদর্শনের সময় ফাওজুল কবির খান বলেন, এই সরকার বানের জলে ভেসে আসা সরকার না, বহু ছাত্র- জনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত এই সরকার। তাই এটি খুব শক্তিশালী সরকার। এই সরকার জনপ্রত্যাশা পূরণে কাজ করবে।

প্রকৃত উন্নয়ন ও সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, গত ১৬ বছর মানুষ কথা বলতে পারেনি, এখন তারা সেটা বলতে পারবে। আগের সরকার কোনও প্রতিযোগিতা ছাড়া প্রকল্প নিয়েছিল। ফলে কোনও যাচাই না করেই বেশি মূল্যে প্রকল্প নেওয়া হয়েছে।

বিদ্যুতের দাম কমানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এখন এই খাতে বছরে  ৪২ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে। এখন থেকে কম দামে বিদ্যুৎ কেনার ব্যবস্থা করা হবে, যাতে ভবিষ্যতে বিদ্যুতের দাম কমে যায়।

উপদেষ্টা আরও বলেন, এতদিন উন্নয়ন হয়েছে ঢাকাকেন্দ্রিক। এখন ঢাকার বাইরে মানুষের জন্য উন্নয়ন হবে। আঞ্চলিক উন্নয়নের ফলের জনগণ উন্নয়নের সুফল পাবে। এটা কোনও ঢাকার সরকার না, এটা কোনও দলের সরকার না উল্লেখ করে সব বৈষম্য দূর করা এই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি। 

বর্তমান দেশের বন্যা প্রসঙ্গে তিনি জানান, বন্যা কবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ সাময়িক বন্ধ রয়েছে। বন্যা পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমান সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই উল্লেখ করে তিনি বলেন, গত ১৬ বছরের অনিয়ম-দুর্নীতি ১৬ দিনেই অপসারণ করা সম্ভব নয়। তবে তারা সব সেক্টরের বৈষম্য নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাবেন।

শনিবার বেলা ১১টায় শিবালয় উপজেলার পাটুরিয়ায় অবস্থিত সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন করেন তিনি। এরপর উপদেষ্টা মানিকগঞ্জ সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি সার্কিট হাউজে মানিকগঞ্জ জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে তিনি ধামরাইয়ের 'শৈলান প্রবীণ নিবাস' পরিদর্শন করেন। তার সফরসঙ্গী হিসেবে জ্বালানি বিশেষজ্ঞ প্রফেসর রিজওয়ান খান, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মনিরা সুলতানা, মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আক্তার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএনএস/ এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান