অফিসে খাবারের খরচ কমানোর নির্দেশ বিদ্যুৎ উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪২

অফিসে সভার সময় খাবারের ব্যাপারে কৃচ্ছ্রসাধন এবং ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বাহনের সংখ্যা সীমিত করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রবিবার (১ সেপ্টেম্বর) সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়; সড়ক, মহাসড়ক ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এসব নির্দেশনা দেন।

উপদেষ্টার দফতর থেকে এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টার সফরের ক্ষেত্রে যাবতীয় আতিশয্য পরিহার করতে হবে। এর আগে ব্যয়সংকোচন পরিকল্পনা দাখিল করার যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা দ্রুত কার্যকর করতে হবে।

এ নির্দেশনাবলি উপদেষ্টার আওতাধীন তিনটি মন্ত্রণালয় ও পাঁচটি বিভাগ এবং তাদের অধীনের সব দফতর বা সংস্থা বা কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী