পল্লী বিদ্যুৎ কর্মীদের কাজে ফেরার আহ্বান উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৫

আন্দোলনের নামে গণছুটিতে থাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে কাজে যোগদানের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। না হলে আইনি ব‍্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, কেউ আন্দোলনের চেষ্টা করলে কঠোর হতে বাধ্য হবে সরকার। কোনও কর্মচারী এ ধরনের আন্দোলনে জড়িত থাকলে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সঞ্চলন লাইন সচল রাখা হবে।

পল্লী বিদ্যুৎ সমিতির কেনাকাটায় দুর্নীতির অভিযোগ রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এর পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য সাত সদস্যের একটি কমিটি করে দিয়েছে মন্ত্রণালয়। এই কমিটি তদন্ত করে দেখবে, কীভাবে ও কারা কী কী দুর্নীতি করছে।

উপদেষ্টা জানান, পল্লী বিদ্যুতের ৮০টি স্টেশনের মধ্যে ১২টি লাভজনক হলেও ৬৮টিই লোকসানে আছে। এছাড়া বর্তমানে পল্লী বিদ্যুতের বেশ কয়েকটি স্টেশন বন্ধ হয়ে গিয়েছিল। দু-একটি আবার চালু করা হয়েছে এবং বাকিগুলোও দু-একদিনের মধ্যে সচল হবে বলে আশা করেন তিনি। সারা দেশে বর্তমানে বিদ্যুৎ পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে বলে দাবি করেন উপদেষ্টা।

বিদ্যুৎ উপদেষ্টা বলেন, আন্দোলন শুরুর পর কিছু কর্মকর্তাকে বদলি করা হয় এবং কয়েক জনের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর মে মাসে তারা আবার আন্দোলনে নামে। পরে দুটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদন অনুযায়ী, ৩০২৯ জনকে বদলি করা হয়েছিল, যার মধ্যে কিছু রুটিন বদলিও ছিল। সরকারের পক্ষ থেকে বিষয়টি পুনর্বিবেচনার কথা বলা হয় এবং এরই মধ্যে ৮০৩ জনকে আগের কর্মস্থলে বহাল করা হয়েছে।

তিনি বলেন, তাদের আরেকটি দাবি ছিল, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতিতে ৩৬৪টি বিভাগীয় মামলা করা হয়েছে। এখানে কর্মী বেশি, তাই মামলার সংখ্যাও বেশি। অন্যদিকে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (আরইবি) মামলা হয়েছে ৬৪ জনের বিরুদ্ধে। আন্দোলনকারীদের এই দাবি সঠিক নয়। আরইবির কেনাকাটায় দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখার জন্য সাত সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে।

ফাওজুল কবির বলেন, গণছুটির কর্মসূচি ঘোষণার পর একটি নোটিশ দেওয়া হয়। এরপর অনেকেই কাজে ফিরেছেন। আরও অনেকে ফিরতে চান, কিন্তু কেউ কেউ বাধা দিচ্ছেন। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গণছুটির ফলেও বিদ্যুৎ সরবরাহে কোনও সমস্যা হয়নি। আন্দোলনরতদের সব দাবি আমরা বিবেচনা করছি। কিন্তু ছুটিতে থেকে কাজে বিঘ্ন ঘটালে তাদের দাবি বিবেচনা করা সম্ভব হবে না। সরকার এ বিষয়ে যথেষ্ট সহনশীলতা দেখাচ্ছে।

এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, বাসা-বাড়িতে আমরা যে গ্যাস দেই সেটা বন্ধ করে দেওয়ার জন্য আমার ওপর চাপ আছে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী