কৈলাশটিলার কূপ থেকে দিনে ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৫, ১৯:২৩আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ২১:৩৫

সিলেটে কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপের ওয়ার্কওভার (পুনঃখনন) কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর নতুন করে গ্যাসের মজুত পাওয়া গেছে। এই কূপ থেকে প্রতিদিন প্রায় পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। তিন দিনের মধ্যে এই নতুন গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) পেট্রোবাংলা এ তথ্য জানায়।

পেট্রোবাংলা জানিয়েছে, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের আওতাধীন কৈলাশটিলা-১ নম্বর কূপের ওয়ার্কওভার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কূপ থেকে দুই-তিন দিনের মধ্যে দৈনিক কমবেশি ৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্যাস গ্রিডে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। বন্ধ এ কূপটির ওয়ার্কওভার কাজ চলতি বছরের ১২ আগস্ট বাপেক্সের নিজস্ব রিগ বিজয়-১২-এর মাধ্যমে শুরু করা হয়।

প্রসঙ্গত, সিলেট গ্যাসক্ষেত্রের ১৪টি কূপের ওয়ার্কওভার চলমান রয়েছে। এর মধ্যে কৈলাশটিলার ১ নম্বর কূপসহ সাতটি কূপের ওয়ার্কওভার শেষ হয়েছে এবং সবগুলোতেই গ্যাসের মজুত পাওয়া গেছে।

পেট্রোবাংলা জানায়, কৈলাশটিলার ১ নম্বর কূপে ১৯৬১ সালে প্রথম গ্যাস পাওয়া যায়। ২০১৯ সাল পর্যন্ত এ কূপ থেকে গ্যাস উত্তোলনের পর কূপটি বন্ধ হয়। পুরোনো কূপে নতুন করে ওয়ার্কওভার করে আবারও গ্যাস মিলেছে।

বর্তমানে কৈলাশটিলার ২, ৬, ৭ ও ৮ নম্বর কূপ থেকে মোট ৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

/এসএনএস/এমওএফ/
সম্পর্কিত
সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা মালিকদের
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওর প্রতি জ্বালানিমন্ত্রীর আহ্বান
সর্বশেষ খবর
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু