এলপিজির বাড়তি দাম, রবিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জানুয়ারি ২০২৬, ২২:৩০ আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ২২:৩০

নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার নিশ্চিত করতে রবিবার (৪ জানুয়ারি) ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান। পাশাপাশি সরকারের কোনও করণীয় থাকলে তা যথাযথভাবে পালনের নির্দেশনা দিয়েছেন তিনি। 

শনিবার (৩ জানুয়ারি) রাতে এলপিজির বাড়তি দাম নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে এক সভায় জ্বালানি উপদেষ্টা এই নির্দেশনা দেন।

প্রতিমাসে এলপিজির দাম নির্ধারণ করে দেয়। কিন্তু সেই দাম থেকে সব সময় ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দামে প্রতিটি ১২ কেজির এলপিজির সিলিন্ডার বিক্রি হয়। এখন সেই দাম বাড়তে বাড়তে ৮০০ থেকে এক হাজারে ঠেকেছে। তাও কোনও কোনও এলাকায় এলপিজি মিলছে না। এতে করে গ্রাহক চরম বিপাকে পড়েছে।

গত সপ্তাহের শেষ দিন হুট করে বাজারে এলপিজির ঘাটতি তৈরি হয়। গত বুধবারও ১২ কেজির এক সিলিন্ডার এলপিজি ১ হাজার ২০০ টাকা নির্ধারিত দামের জায়গায় ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। গ্রাহক এই দামকে তাদের জন্য স্বাভাবিক বলছেন। কেননা বিইআরসি গত ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম নির্ধারণ করে দেয় ১ হাজার ২০০ টাকা। কিন্তু ওই মাসে কখনও কোনও এলপিজির গ্রাহক খুচরা দোকান থেকে ১ হাজার ৫৫০ টাকার নিচে এলপিজি কিনতে পারনেনি। সেই হিসেবে গত বুধবার প্রতি সিলিন্ডারে প্রচলিত দামের তুলনায় ৫০ টাকা বৃদ্ধি পায়। কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবার অস্বাভাবিক হারে দাম বেড়ে যায়। গত দুদিন খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে কেউ ১ হাজার ৮০০ টাকার নিচে এললপিজি কিনতে পারেননি। কোনও কোনও দোকানে এই দাম হাকা হয়েছে ২ হাজার ২০০ টাকা।

এমন পরিস্থিতিতে শনিবার নিজ বাসভবনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিবসহ বেশ কয়েকজন সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, বিপিসি চেয়ারম্যানসহ পদস্থ কর্মকর্তাদের ডেকেছিলেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৈঠকে অংশ নেওয়া বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, বৈঠকটি আনুষ্ঠানিক কোনও বৈঠক নয়, সেখানে আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। তবে একটা ইস্যু ছিল এলপিজির বাড়তি দাম। তিনি মন্ত্রণালয়কে সরকারের কিছু করণীয় থাকলে সেটি করা নির্দেশনা দেন পাশাপাশি রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে বৈঠক করবেন বলে জানান। 

জানা যায়, বাংলাদেশে সাধারণত ওমান, কাতার, মালেশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে এলপিজি আমদানি হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এলপিজি পরিবহন করে এমন কিছু জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এতে করে এলপিজির পরিবহন সংকট সৃষ্টি হয়েছে। কোনও কোনও কোম্পানি পরিবহন সংকটের কারণে এলপিজি আমদানি করতে পারছে না। এতে করে বাজারে সংকট সৃষ্টি হয়েছে। তবে এই পরিস্থিতি সহসাই কেটে যাবে নাকি দীর্ঘ মেয়াদী হবে— সে বিষয়টি এখনও বোঝা যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
জ্বালানি খাতে আট মাসে ৪১২ কোটি ডলার ভর্তুকি
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
আগামী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য, অধ্যাদেশ অনুমোদন
সর্বশেষ খবর
ইতিহাস গড়া নারী কাবাডি দল পেলো অর্থপুরস্কার
ইতিহাস গড়া নারী কাবাডি দল পেলো অর্থপুরস্কার
কাজের অপেক্ষায় লাখ লাখ তরুণ, বাংলাদেশ নিয়ে উদ্বেগে বিশ্বব্যাংক
বাংলা ট্রিবিউন এক্সক্লুসিভ কাজের অপেক্ষায় লাখ লাখ তরুণ, বাংলাদেশ নিয়ে উদ্বেগে বিশ্বব্যাংক
প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা
প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা
ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ও ভারতের ৭ জন নিষিদ্ধ
ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ও ভারতের ৭ জন নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ