রোজায় এলপিজি সংকট কাটাতে ২ মাসের লক্ষ্যমাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৬, ২০:২৯আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ২২:৩৫

আসন্ন রমজান মাসে এলপিজির সংকট নিরসনে দুই মাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ সংশ্লিষ্ট কোম্পানিগুলো। এই লক্ষ্যমাত্রা অর্জিত হলে দেশে এলপিজি সংকট কেটে যাবে। কোম্পানিগুলোর এই লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের তরফ থেকে কোম্পানিগুলোকে সহযোগিতা করা হবে। 

এলপিজির চলমান সংকট নিরসনে মঙ্গলবার (২০ জানুয়ারি) কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান। ওই বৈঠকে লক্ষ্যমাত্রা ও সরকারের সর্বাত্মক সহযোগিতার কথা বলা হয়।

ফওজুল কবির বলেন, “জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অপারেটররা যে এলপিজি আমদানির কমিটমেন্ট দিয়েছেন, তা যেন বাস্তবে প্রতিফলিত হয়। এই লক্ষ্যে সরকারও সব ধরনের সহযোগিতা করবে।” সভায় অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বিভিন্ন বিরূপ পরিস্থিতির কারণে এলপিজি আমদানি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তবে, অতিরিক্ত মূল্য বৃদ্ধি করা হচ্ছে, এমন অভিযোগ তারা নাকচ করেন।

চলতি বছরের প্রথম দুই মাসে সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে দেশের এলপিজি অপারেটররা আমদানিতে বড় লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানান উপদেষ্টাকে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মিলিয়ে মোট সম্ভাব্য আমদানির লক্ষ্য ধরা হয়েছে তিন লাখ ৫১ হাজার ৭০০ টন।

কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে মোট এলপিজি আমদানির সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৬০০ টন। ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়াতে পারে এক লাখ ৮৪ হাজার ১০০ টনে।

কোম্পানিভিত্তিক হিসাবে জানুয়ারিতে নাভানা এলপিজি লিমিটেডের লক্ষ্যমাত্রা দুই হাজার ৫০০ টন এবং ফেব্রুয়ারিতে তিন হাজার টন। টিএমএসএস এলপিজি লিমিটেড জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আমদানির লক্ষ্যমাত্রা তিন হাজার ৩০০ টন। এসকেএস এলপিজি এই দুই মাসে পাঁচ হাজার টন করে আমদানির পরিকল্পনা করেছে।

বিএম এনার্জি (বিডি) লিমিটেড জানুয়ারিতে ১৬ হাজার ৫০০ টন এবং ফেব্রুয়ারিতে ২০ হাজার টন এলপিজি আমদানির লক্ষ্য ধরেছে। পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড দুই মাসে ১২ হাজার টন, জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড ৯ হাজার টন, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ২৫ হাজার টন, জামুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড ৭১ হাজার ৫০০ টন, লাফস গ্যাস (বাংলাদেশ) লিমিটেড ১৬ হাজার টন, ডেল্টা এলপিজি লিমিটেড ১৬ হাজার ৬০০ টন, ইউনাইটেড আইগাজ এলপিজি লিমিটেড ১৫ হাজার টন এবং মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেড ৩০ হাজার টন করে এলপিজি আমদানির পরিকল্পনা করেছে।

/এসএমএস/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা মালিকদের
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওর প্রতি জ্বালানিমন্ত্রীর আহ্বান
সর্বশেষ খবর
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত