মধ্যপ্রাচ্যে সংঘাত

আজও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৬, ১৫:৪৭আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১৭:০৪

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়তে পারে— এমন আশঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করছেন ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চালকরা। বৃহস্পতিবারের মতো শুক্রবারও (৬ মার্চ) ঢাকার বিভিন্ন পাম্পে তেল নিতে দীর্ঘ লাইন দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, অনেক জায়গায় তেল নিতে অপেক্ষমাণ গাড়ির সারি পাম্পের সীমানা ছাড়িয়ে মূল সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। প্রয়োজনের তুলনায় বেশি তেল নেওয়ায় স্বাভাবিকের তুলনায় পাম্পগুলোতে চাপ বেড়েছে।

ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন  (ছবি: নাসিরুল ইসলাম)

পাম্প সংশ্লিষ্টরা জানান, গুজব বা আশঙ্কার কারণে অনেকেই অতিরিক্ত তেল নিচ্ছেন। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ানো বা সরবরাহ কমানোর বিষয়ে কোনও নির্দেশনা দেওয়া হয়নি।

অপেক্ষমাণ গাড়ির সারি পাম্পের সীমানা ছাড়িয়ে মূল সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে (ছবি: নাসিরুল ইসলাম)

এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে নামছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জ্বালানি তেল নিয়ে সৃষ্ট পরিস্থিতির মধ্যে শুক্রবার বিকাল ৫টায় কারওয়ান বাজারে পেট্রোবাংলা কার্যালয়ের সামনে থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের নিয়ে পেট্রোল পাম্প পরিদর্শনে বের হবেন।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী